জাম দিয়ে জ্যাম!

জীবনযাপন ডেস্ক
১১ জুন ২০২৩, ১৩:০০আপডেট : ১১ জুন ২০২৩, ১৩:০০

প্রোটিন, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, পটাশিয়ামসহ শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান মেলে গ্রীষ্মের ফল জামে। পুষ্টিগুণে ভরপুর ফলটি দিয়ে বানিয়ে ফেলতে পারেন টক-মিষ্টি জ্যাম। রুটির সঙ্গে এই জ্যাম খেতে ভীষণ সুস্বাদু, আবার তৈরি করাও খুবই সহজ। জেনে নিন রেসিপি। 

জাম দিয়ে বানিয়ে ফেলতে পারেন টক-মিষ্টি জ্যাম। ছবি- জিনা'স ফুড হ্যাভেন

আধা কেজি জাম ধুয়ে লবণ-পানিতে ভিজিয়ে রাখুন ২০ মিনিট। চুলায় প্যান বসিয়ে ১/৪ কাপ পানির মধ্যে জামগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে জ্বাল দিন। নরম হয়ে বিচি আলাদা হওয়া শুরু করবে কিছুক্ষণের মধ্যেই। এই পর্যায়ে বিচিগুলো সরিয়ে ফেলুন চামচ দিয়ে। স্বাদ মতো চিনি দিয়ে জাম জ্বাল দিতে থাকুন। থকথকে হয়ে আসলে নামিয়ে ফেলুন। খুব বেশি ঘন করবেন না মিশ্রণটি। কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু শুকিয়ে যাবে জ্যাম। চুলা থেকে নামিয়ে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে কাচের বয়ামে সংরক্ষণ করুন জ্যাম। ফ্রিজে রেখে ৩ মাস পর্যন্ত খাওয়া যাবে জামের তৈরি জ্যাম। 

আরও পড়তে পারেন: জাম খাওয়ার ১০ উপকারিতা 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে