জাম খাওয়ার ১০ উপকারিতা

জীবনযাপন ডেস্ক
০৭ জুন ২০২৩, ১৭:৫১আপডেট : ০৭ জুন ২০২৩, ১৯:১৫

গ্রীষ্মের ফল জাম উঠে গেছে বাজারে। ফলটিতে মেলে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সোডিয়াম, ভিটামিন সি, থিয়ামিন, প্রোটিন, রিবোফ্লাভিন, ভিটামিন এ, নিয়াসিনসহ আরও অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এই মৌসুমে জাম খেতে পারেন নিয়মিত। ওয়েবএমডি ওয়েবসাইট জানাচ্ছে জাম খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে।

 

১। উচ্চমাত্রার পটাশিয়াম থাকে জামে।পটাশিয়াম হৃদস্পন্দন ঠিক রাখতে সাহায্য করে। হার্টের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি পটাশিয়াম স্ট্রোক এবং উচ্চ রক্তচাপ প্রতিরোধেও সহায়ক।

২। সিগারেটের ধোঁয়ায় ক্ষতিকারক রাসায়নিক থাকে যা ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে।  একটি গবেষণা বলছে, এই ক্ষতি অনেকাংশে পুষিয়ে নিতে সাহায্য করে জাম।  

৩। ফলটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা ফ্রি র‌্যাডিক্যাল কোষগুলোর বিরুদ্ধে কাজ করে। এতে ক্যানসারের ঝুঁকি কমে। এছাড়া জাম থেকে সায়ানিডিন নামক এক ধরনের নির্যাস পাওয়া যায় যা কোলন ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৪। জামে থাকা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান এবং ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 

৫। প্রাকৃতিকভাবে ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে নিয়মিত জাম খেলে। ফলটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের কোলাজেন গঠনে সহায়তা করে।

জাম খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব। ছবি- বাংলা ট্রিবিউন

৬। জামে থাকা জিঙ্ক এবং ভিটামিন সি কাশিসহ অন্যান্য শ্বাসযন্ত্রের জটিলতা প্রতিরোধে সাহায্য করে। এটি হাঁপানির উপসর্গের প্রতিকারেও উপকারী। 

৭। ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগ থেকে মুক্তি মিলবে নিয়মিত জাম খেলে। 

৮। দাঁত ও মাড়ির জন্য উপকারী এই ফল। এতে ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো খনিজ উপাদান রয়েছে যা সুস্থ দাঁতের জন্য গুরুত্বপূর্ণ।

৯। পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ জাম প্রদাহ কমাতে এবং কোষকে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।

১০। জামে রয়েছে আয়রন। ফলে নিয়মিত জাম খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে এবং রক্তশূন্যতার সমস্যা দূর হয়। 

/এনএ/
সম্পর্কিত
ডিহাইড্রেশন ঠেকাতে শুধু পানি নয়, প্রয়োজন ইলেকট্রোলাইটও
হার্ট অ্যাটাক কি শুধু রাতেই হয়, জানুন এ সম্পর্কিত কয়েকটি ভুল ধারণা
লেবু পানি কিডনি রোগীদের জন্য উপকারী নাকি ঝুঁকিপূর্ণ
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির দাবি সংসদে
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির দাবি সংসদে
দেশে মাদকাসক্ত প্রায় ৮২ লাখ, ঢাকাতেই পেন্ডিং ৮০ হাজার মামলা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস আজদেশে মাদকাসক্ত প্রায় ৮২ লাখ, ঢাকাতেই পেন্ডিং ৮০ হাজার মামলা
পবিত্র আশুরা আজ
পবিত্র আশুরা আজ
রাজনৈতিক খুনোখুনি: দায় চাপিয়ে দায়মুক্তি চাইছে বিএনপি-জামায়াত? 
রাজনৈতিক খুনোখুনি: দায় চাপিয়ে দায়মুক্তি চাইছে বিএনপি-জামায়াত? 
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে