নগরীতে চলছে দুই ঈদমেলা

জীবনযাপন ডেস্ক
১৭ জুন ২০২৩, ১৬:৫১আপডেট : ১৭ জুন ২০২৩, ১৬:৫১

ঈদকে সামনে রেখে নগরীতে জমেছে ঈদমেলা। রাজধানীর দুই স্থানে মেলা চলছে। দেশীয় পণ্যের মেলায় ভিড় করছেন নগরবাসী।

চলছে শান্তিবাড়ির ঈদ উৎসব মেলা। ছবি: শান্তিবাড়ি

শান্তিবাড়ির ঈদ উৎসব মেলা

ঈদ উপলক্ষে নারী সহায়তা সংস্থা ‘শান্তিবাড়ি’ নিজ কার্যালয়ে (৩/১, ব্লক-এফ, ফ্ল্যাট-৫এ, লালমাটিয়া) মেলার আয়োজন করেছে। গতকাল শুরু হওয়া এই মেলা শেষ হবে আজ ১৭ জুন। মেলায় পাওয়া যাচ্ছে পোশাক, গয়নাসহ আরও অনেক ধরনের দেশীয় পণ্য। দয়ীতা, রঙদারু, আরটোপলিশ, টুকরি, পালং খিয়্যংসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান অংশ নিয়েছে তাদের পণ্য নিয়ে। এছাড়া থাকছে মেহেদি উৎসব ও অতিথিদের জন্য গানের আয়োজন। আজ রাত আটটা পর্যন্ত চলবে মেলা।

ধানমন্ডিতে চলছে বারুণীর ঈদমেলা। ছবি: বারুণী

বারুণীর ঈদমেলা

ধানমন্ডি ২৭-এর মাইডাস সেন্টারে চলছে বারুণীর ঈদমেলা। গতকাল শুরু হওয়া দুই দিনব্যাপী মেলার শেষ দিন আজ ১৭ জুন। মেলায় আছে ২৮ টি দেশীয় পণ্যের স্টল ও ৪টি খাবারের স্টল। হাতের কাজের পোশাক, ব্যাগ, মনিপুরী শাড়ি, হাতে তৈরি গয়নাসহ আরও নানা পণ্য মিলবে এখানে। রাত ৮টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম