চুলের আঠালো ভাব কমাবে ঘরে তৈরি ৩ স্প্রে

জীবনযাপন ডেস্ক
২০ জুন ২০২৩, ২২:৫৩আপডেট : ২০ জুন ২০২৩, ২২:৫৩

নিয়মিত শ্যাম্পু করার পরও অনেক সময় ঘেমে চুল আঠালো হয়ে যায়। দূষণের কারণেও চুল আঠা আঠা হয়ে যেতে পারে। এতে আঁচড়াতে গেলে চুল ছিঁড়ে যায় ও নির্জীব দেখায় চুল। ঘরে তৈরি কিছু হেয়ার স্প্রের সাহায্যে এই আঠালো ভাব দূর করতে পারেন খুব সহজেই। এগুলো ব্যবহার করলে চুলের আর্দ্রতা কমে যাওয়ার আশঙ্কাও থাকবে না। জেনে নিন কীভাবে বানাবেন হেয়ার স্প্রে। 

অ্যালোভেরা হেয়ার স্প্রে

১ কাপ পানি, আধা কাপ অ্যালোভেরার নির্যাস এবং ১ চা চামচ অলিভ অয়েল প্রয়োজন হবে এই স্প্রে তৈরির জন্য। পানি সামান্য গরম করে অ্যালোভেরা জুস এবং অলিভ অয়েল মেশান। প্রতিটি উপকরণ ভালো করে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর স্প্রে বোতলে ঢেলে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। 

রোজ ওয়াটার হেয়ার স্প্রে

পরিমাণ মতো গোলাপজলের সঙ্গে সঙ্গে ১টি ভিটামিন-ই ক্যাপসুলের তেল মিশিয়ে দিন। দুই উপকরণ মিশিয়ে স্প্রে বোতলে ঢেলে রাখুন এবং সময় মতো ব্যবহার করুন।

লেমন হেয়ার স্প্রে দূর করবে চুলের আঠালো ভাব। ছবি: ট্রিহুগার

লেমন হেয়ার স্প্রে 

২ কাপ পানি নিন সসপ্যানে। একটি তাজা লেবুর রস চিপে মেশান। লেবুর খোসাও ফেলে দিন পানিতে। মিশ্রণটি ফুটান অর্ধেক কমে আসা পর্যন্ত। এরপর নামিয়ে ঠান্ডা করে স্প্রে বোতলে নিন। ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে ঝাঁকিয়ে নিন। প্রতিবার ব্যবহারের আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের