বর্ষায় বইয়ের যত্নে ৬ টিপস

জীবনযাপন ডেস্ক
১৬ জুলাই ২০২৩, ১১:০০আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১১:০০

বর্ষায় পরিবেশ হয়ে যায় স্যাঁতসেঁতে। সেলফে সাজিয়ে রাখা বইগুলোর দিকে এই সময় তাই একটু বাড়তি নজর দেওয়া চাই। জেনে নিন বর্ষার সময় বইয়ের যত্নে কী করবেন, কী করবেন না।

  1. বর্ষার আবহাওয়ায় ড্যাম্পের হাত থেকে বই বাঁচাতে রোদে দিন মাঝে মাঝে। এতে বইয়ে ঘুণ ধরার আশঙ্কাও কমবে।
  2. বর্ষার সময় বইয়ে পোকামাকড় অথবা উই ধরার আশঙ্কা থাকে। পাতার ভাঁজে নিমপাতা কিংবা শুকনো মরিচ রেখে দিন। পোকা ধরার ঝুঁকি কমবে।
  3. বই ভালো রাখার আরেকটি উপায় হচ্ছে মলাট দিয়ে রাখা। বই সেলফে রাখার আগে ভালো করে মলাট করে নিন। এতে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বই।
  4. বইয়ের সেলফ দেয়াল ঘেঁষে না রেখে একটু জায়গা ফাঁকা রাখুন। এতে দেয়াল ড্যাম্প হয়ে গেলেও বইয়ের ক্ষতি হবে না।
  5. বইয়ের র‍্যাক ও বই পরিষ্কার করবেন দুই সপ্তাহে অন্তত একবার।
  6. খুব স্যাঁতসেঁতে ঘর বা যেখানে আলোবাতাস ঠিক মতো প্রবেশ করতে পারে না, এমন ঘরে বইয়ের সেলফ রাখবেন না।

তথ্য: বোল্ডস্কাই ম্যাগাজিন

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুলে বিপরীত লেনে উঠে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
ভুলে বিপরীত লেনে উঠে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বহাল 
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বহাল 
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত