বৃষ্টিতে জুতা ভিজলে দ্রুত কীভাবে শুকাবেন?

জীবনযাপন ডেস্ক
১৯ জুলাই ২০২৩, ১৪:৩৩আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৪:৩৩

রোদেলা দিনে বের হয়েছিলেন, কিন্তু অফিস যেতে না যেতেই হঠাৎ আসা বৃষ্টিতে ভিজে একেবারে চুপসে গেলেন! বর্ষার সময় এমন বিড়ম্বনায় পড়তে হতে পারে যেকোনো সময়। আবার রাস্তায় জমে থাকা পানিতেও হঠাৎ নাকানি চুবানি খেতে পারে জুতা। ভেজা জুতা দ্রুত শুকানোরও উপায় থাকে না রোদের অভাবে। ভেজা অবস্থায় দীর্ঘক্ষণ থাকার কারণে জুতায় ভ্যাপসা গন্ধ হয়ে যায়। ভেজা জুতা পায়ে পরলে বাড়ে সংক্রমণের ঝুঁকিও। ভেজা জুতা দ্রুত শুকানোর কিছু টিপস জেনে নিন।

খবরের কাগজ মুড়ে গোল করে ভেজা জুতার ভেতর ঢুকিয়ে দিন। ছবি: সংগৃহীত

১। খবরের কাগজ মুড়ে গোল করে ভেজা জুতার ভেতর ঢুকিয়ে দিন। দ্রুত সময়ের মধ্যে পানি এবং আর্দ্রতা শোষণ করবে এটি। বাইরের অংশও একটি বড় নিউজ পেপার দিয়ে মুড়ে রাখুন। জুতা ধোয়ার পরও শুকানোর জন্য এভাবে খবরের কাগজ ব্যবহার করতে পারেন। তবে কয়েকবার পরিবর্তন করে দিতে হবে ভেতরের কাগজ।

২। ফ্যান ব্যবহার করেও শুকাতে পারেন জুতা। এজন্য প্রথমে ইনসোলগুলো সরিয়ে ফেলুন যাতে আলাদাভাবে এয়ারড্রাই করতে পারেন। তারপর ফিতাগুলো খুলে টেবিল ফ্যানের সঙ্গে একটি হ্যাঙ্গার টাঙিয়ে ঝুলিয়ে দিন জুতা।

ফ্যান ব্যবহার করেও শুকাতে পারেন জুতা। ছবি: সংগৃহীত

৩। সু ড্রায়ার ব্যবহার করে জুতা শুকানো যেতে পারে। এটি একটি ছোট যন্ত্র যার সাহায্যে জুতা দ্রুত শুকানো সম্ভব হয়। এর ব্যবহারও বেশ সহজ।

৪। তাড়াতাড়ি আর্দ্রতা শোষণ করতে পারে চাল। মোজার মধ্যে পর্যাপ্ত চাল নিয়ে রাবার ব্যান্ড দিয়ে মুখ আটকে দিন।কয়েক ঘন্টার জন্য জুতার ভেতরে চালসহ মোজা রাখুন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী