চুল পড়া ও খুশকি কমাতে মেথির কিছু ব্যবহার 

জীবনযাপন ডেস্ক
২৩ জুলাই ২০২৩, ১১:১২আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১১:১২

মেথি চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। চুল পড়া আটকাতে মেথি খুব ভালো কাজ করে। পাশাপাশি খুশকি এবং চুল অকালে পেকে যাওয়াও রোধ করে। মেথিতে মধ্যে থাকা প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়া মজবুত করে চুল উজ্জ্বল এবং লম্বা করতে সাহায্য করে। জেনে নিন চুলের যত্নে মেথি ব্যবহারের ৬ উপায়। 

১। মেথি সারারাত ভিজিয়ে রাখুন পানিতে। অন্তত ৮ ঘণ্টা ভিজিয়ে রাখবেন। এরপর বেটে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 

২। স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি বেটে নারিকেল দুধের সঙ্গে মিশিয়ে চুল ও মাথার ত্বকে লাগান। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 

৩। আধা কাপ নারিকেল তেলে ৪ টেবিল চামচ মেথি ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন মেথি মুখবন্ধ বোতলে রেখে দিন। গোসলের ১ ঘণ্টা আগে ব্যবহার করুন এই তেল।

৪। মেথি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো আপেল সিডার ভিনেগার মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। চুলের গোড়ায় লাগান মিশ্রণটি। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

৫। । মেথি বাটার সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে রাখুন। খুশকি দূর করবে এই প্যাক। 

৬। মেথি ৮ ঘণ্টা ভিজিয়ে রেখে বেটে নিন। একটি ডিমের সাদা অংশ ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ৭। মেথি বেটে একটি ডিম মিশিয়ে নিন। হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

/এনএ/
সম্পর্কিত
রুক্ষ চুলে অ্যাপেল সাইডার ভিনিগার কতটা উপকারী
মেকআপ থেকে রাতের স্কিনকেয়ার রুটিন জানালেন ছবি মিত্তাল
মাত্র একটি জিনিসেই ঘষাঘষি ছাড়াই মেকআপ উঠবে নিমিষে
সর্বশেষ খবর
শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান
শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান
সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
বার কাউন্সিল পরীক্ষায় প্রতারণা: দুই প্রার্থী আজীবন নিষিদ্ধ
বার কাউন্সিল পরীক্ষায় প্রতারণা: দুই প্রার্থী আজীবন নিষিদ্ধ
অন্ধকারের ভেতর আলো 'জানালাবিহীন ঘর'
অন্ধকারের ভেতর আলো 'জানালাবিহীন ঘর'
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা