নারী কর্মীদের জন্য ইউনিলিভারের হেয়ার সেলুন

জীবনযাপন ডেস্ক
২৮ জুলাই ২০২৩, ১৬:৩৩আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৬:৩৬

নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) ঢাকায় তাদের কর্পোরেট অফিসে ইউবিএলের নারী কর্মীদের জন্য হেয়ার সেলুন ‘ইউ হেয়ার’ সেলুন’ উদ্বোধন করেছে। ইউনিলিভার বাংলাদেশ এর সিইও ও এমডি জাভেদ আখতার, ইউনিলিভার বাংলাদেশ এর কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের পরিচালক শামিমা আক্তার এবং ইউনিলিভার বাংলাদেশ এর সিনিয়র ক্যাটাগরি হেড শাবিত শফিউল্লাহ সেলুনটির উদ্বোধন করেন।

‘ইউ হেয়ার সেলুন’ এ মানসম্পন্ন অন্যান্য সেলুনের তুলনায় ৫০ শতাংশ কম দামে হেয়ারকাট, হট অয়েল ম্যাসাজ, হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট, কেরাটিন ট্রিটমেন্টসহ আরও অনেক সেবা গ্রহণের সুযোগ পাবেন কর্মীরা। কর্মীদের ব্যক্তিগত চাহিদা পূরণের এই সেবা প্রদানের জন্য বিশেষজ্ঞ বিউটিশিয়ান নিয়োজিত থাকবেন।

সানসিল্ক, ডাভ, ক্লিয়ার এবং ট্রেসেমির মতো বিশ্বমানের হেয়ার কেয়ার ব্র্যান্ডের প্রস্তুতকারক ইউনিলিভার। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র ক্যাটাগরি হেড শাবিত শফিউল্লাহ বলেন, ‘নারী কর্মীদের প্রতি একনিষ্ঠতার অংশ হিসেবে ইউ হেয়ার সেলুন শুরু করতে পেরে আমরা গর্ববোধ করছি। এই সেলুনটি তাদের চুলের ধরনের উপর নির্ভর করে আলাদা আলাদা চাহিদা এবং যত্নের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা এ প্রতিষ্ঠানের কর্মী এবং তাদের ক্ষমতায়নে অটুট সমর্থন জুগিয়ে যেতে চাই।’  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম