একাকী সময় কাটাচ্ছেন? মনে রাখা জরুরি যে ৬ বিষয়

জীবনযাপন ডেস্ক
০২ আগস্ট ২০২৩, ১৮:৫০আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৮:৫০

কখনও কখনও একা সময় কাটাতেই আমাদের ভালো লাগে বেশি। মাঝেমধ্যে নির্জনতা ও নিজের সঙ্গ উপভোগ করাটা বেশ জরুরিও। নতুন করে জীবনে বা কাজে ফিরে আসার জন্য একাকীত্বের প্রয়োজন রয়েছে। সামাজিকীকরণ ও ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য বিরতি নিলে মন শান্ত হয়। তবে একাকী সময় কাটানোর সময় কয়েকটি বিষয় মনে রাখাও জরুরি। 

১। আবেগ এবং জীবনের অভিজ্ঞতাগুলো নিয়ে আরও একবার গভীরভাবে ভাবুন। মূল্যবোধ, লক্ষ্য এবং নিজের ইচ্ছাগুলো সম্পর্কে নিজেকে অর্থপূর্ণ প্রশ্ন করুন। এতে নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারবেন।

২। একাকী সময় কাটানো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে ভারসাম্য বজায় রাখতে ভুলবেন না। একাকী সময় কাটানো মানে সমাজ থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা নয়। মানুষের সঙ্গে মেশা আমাদের মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। তাই একাকীত্বকে অভ্যাসে পরিণত না করে ফেলাই ভালো।

৩। একাকী সময়ে আপনার শখের কাজগুলো করতে পারেন। লেখালেখি, ছবি আঁকা বা যেকোনো সৃজনশীল কাজ করুন। বই পড়লে বা সিনেমা দেখলেও ভালো কাটবে সময়।

৪। নিজের মতো কাটানোর সময়টুকুতে প্রযুক্তি থেকে দূরে থাকলেই ভালো করবেন। ডিজিটাল ডিভাইস এবং সোশ্যাল মিডিয়া থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে না পারলে একাকীত্ব পুরোপুরি উপভোগ করতে পারবেন না। কারণ সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ডিভাইস আমাদের মস্তিষ্ককে সবসময় ব্যস্ত রাখে। 

৫। একা থাকলেই নানা ধরনের নেতিবাচক চিন্তা ভর করে মাথায়। এ ধরনের চিন্তা বা অতীতের অনুশোচনাকে এ সময় মাথায় গেঁড়ে বসতে দেবেন না। জীবনের ইতিবাচক দিক এবং গঠনমূলক চিন্তাভাবনার উপর জোর দিন।

৬। নিজের উপর কোনও কিছু নিয়ে চাপ সৃষ্টি করবেন না। একা থাকলেও কিছু করতে হবে বা কিছু ভাবতে হবে এমন নয়।  বিশ্রাম নিন এবং মস্তিষ্ককে অলস থাকার অনুমতি দিন। কখনও কখনও কিছু না করাও গুরুত্বপূর্ণ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের