লাউ খাওয়ার ১০ উপকারিতা

জীবনযাপন ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ১৫:৫২আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৫:৫৫

পুষ্টিগুণে ঠাসা সবজি হচ্ছে লাউ। প্রচুর মাত্রায় ভিটামিন সি, বি এবং ডি মেলে এতে। এছাড়া ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফোলেট, আয়রন এবং পটাশিয়াম চমৎকার উৎস এটি। নানা ধরনের রোগ থেকে দূরে থাকতে চাইলে উপকারী লাউ খাওয়ার বিকল্প নেই।  ভারতের ফিসিকো ডায়েট ও স্কিন ক্লিনিকের পুষ্টিবিদ ভিধি চাওলা জানাচ্ছেন লাউ খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে। 

  1. লাউয়ের ৯৬ শতাংশই পানি। ফলে নিয়মিত লাউ খেলে আমাদের শরীর হাইড্রেট থাকে।
  2. লো ক্যালোরি এবং উচ্চমাত্রার আঁশ মেলে এতে। ফলে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা নিশ্চিন্তে খেতে পারেন লাউ।
  3. কোষ্ঠকাঠিন্য, অর্শ, পেট ফাঁপা প্রতিরোধ করতে সাহায্য করে সবজিটি।
  4. কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায় নিয়মিত লাউ খেলে।
  5. লাউ খেলে দূর হয় হজমের সমস্যা।
  6. লাউয়ে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।
  7. রক্তে কোলেস্টেরলের পইরমান কমাতেও লাউয়ের জুড়ি নেই।
  8. লাউয়ে থাকা ভিটামিন, মিনারেল ও উচ্চমাত্রার পানি আমাদের ত্বক ও চুল সুস্থ রাখে।
  9. ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে লাউয়ে। এই দুই উপাদান শরীরে ঘামজনিত লবণের ঘাটতি দূর করে। পাশাপাশি দাঁত ও হাড়কে মজবুত করে।
  10. কিছু গবেষণা দাবি করছে, রাতে ঘুম হওয়ার সমস্যা দূর করতে লাউয়ের ভূমিকা রয়েছে। 

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
কফি খাওয়ার পর শরীরে কী হয়, গবেষণায় মিললো নতুন তথ্য
ইসবগুলের ভুসি কি সত্যিই ‘অলৌকিক’ সাপ্লিমেন্ট
বাচ্চাদের কতটুকু চিনি খাওয়ানো উচিত
সর্বশেষ খবর
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
হৃদয়-সাকিবদের জাফনা ফাইনালে
হৃদয়-সাকিবদের জাফনা ফাইনালে
জকসু নেতা নূর মোহাম্মদের ওপর ফের হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে  
জকসু নেতা নূর মোহাম্মদের ওপর ফের হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে  
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার