দই দিয়ে যে ৫ খাবার তৈরি করা যায়

জীবনযাপন ডেস্ক
১১ আগস্ট ২০২৩, ২২:৫১আপডেট : ১১ আগস্ট ২০২৩, ২২:৫১

দই বেশিরভাগ সময় সরাসরিই খাওয়া হয়। তবে দই ব্যবহার করে কিন্তু বেশ কিছু খাবার বানিয়ে ফেলতে পারেন। পনির তৈরি থেকে শুরু করে প্যানকেক, পাস্তা সস এবং আইসক্রিম তৈরিতে সহজের ব্যবহার করতে পারেন দই।

১। ডো তৈরি করতে

পরোটা আরও সুস্বাদু এবং নরম করতে ১ চা চামচ দই মিশিয়ে নিন ময়দার সঙ্গে। তবে ময়দা মাখার পর বেশিক্ষণ বাইরে রাখবেন না। চেষ্টা করুন সঙ্গে সঙ্গে রুটি বা পরোটা বানিয়ে ফেলতে।

২। আইসক্রিম তৈরি করতে

দই দিয়ে ঘরেই তৈরি করতে পারেন চমৎকার আইসক্রিম। এর জন্য দইয়ের সঙ্গে চিনি, ক্রিম, মধু বা ম্যাপেল সিরাপ মিশিয়ে নিন ভালো করে। চাইলে মেশাতে পারেন বাদামের এবং বিস্কুটের গুঁড়া। মিশ্রণটি ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিন। স্বাস্থ্যকর আইসক্রিম উপভোগ করুন!

৩। প্যানকেক তৈরিতে

প্যানকেক তৈরি করতে সাধারণত দুধ ব্যবহার করা হয়। তবে প্যানকেক নরম এবং তুলতুলে করতে চাইলে দই ব্যবহার করতে পারেন। ব্যাটার তৈরির সময় এতে দুধের পরিমাণ কমিয়ে দই মেশান।

৪। পাস্তা সস বানাতে

ক্রিমি পাস্তা সস তৈরি করতে চাইলে ভাজা রসুন, ভেষজ এবং সামান্য পাস্তা পানির সঙ্গে মিশিয়ে নিন দই। সুস্বাদু হবে সস।

৫। পনির তৈরি করতে

আমরা দুধ থেকে পনির বের করতে লেবু বা ভিনেগার ব্যবহার করি। তবে এই দুটির পরিবর্তে দুধে ১ চা চামচ টক দই মিশিয়ে নিন। এরপর নরম এবং তাজা পনির তৈরি করে ফেলুন সহজেই।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রেন্ডলিস্টে হাজার বন্ধু, বিপদে কতজন?
ফ্রেন্ডলিস্টে হাজার বন্ধু, বিপদে কতজন?
মার্কেন্টাইল ব্যাংকের নতুন চেয়ারম্যান এম. এ. খান বেলাল
মার্কেন্টাইল ব্যাংকের নতুন চেয়ারম্যান এম. এ. খান বেলাল
পেরুতে নাজকা লাইনস দেখতে গিয়ে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩
পেরুতে নাজকা লাইনস দেখতে গিয়ে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩
বন্ধু দিবস আজ: যে সম্পর্কের নেই বয়স, নেই কোনো সীমানা
বন্ধু দিবস আজ: যে সম্পর্কের নেই বয়স, নেই কোনো সীমানা
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
আবারও সভাপতি কাজী সালাউদ্দিন
আবারও সভাপতি কাজী সালাউদ্দিন