রান্নাঘরে থাকা ৭ উপাদান কাজ করবে ত্বক পরিষ্কারক হিসেবে

জীবনযাপন ডেস্ক
১৫ আগস্ট ২০২৩, ১১:২৫আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১১:২৫

ত্বকের ভেতর থেকে তেল ও ময়লা বের করতে কাজে লাগাতে পারেন হাতের কাছে থাকা কিছু উপাদান। এগুলো প্রাকৃতিক ফেসওয়াশ হিসেবে ত্বক রাখবে পরিষ্কার ও কোমল। জেনে নিন কোন কোন উপাদানের সাহায্যে সহজেই ত্বক পরিষ্কার করা যাবে।

  1. ফেস ক্লিনজার হিসেবে অতুলনীয় একটি উপাদান হচ্ছে মধু। ভেজা ত্বকে মধু লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে। ত্বক হবে নরম, কোমল ও প্রাণবন্ত।
  2. পরিষ্কারক ও স্ক্রাব হিসেবে ওটস ব্যবহার করতে পারেন ত্বকে। ওটস কিছুটা গুঁড়া করে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট কয়েক মিনিট ত্বকে ঘষুন।
  3. সংবেদনশীল ত্বক পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন তরল দুধ। ত্বক হবে পরিষ্কার ও নরম।
  4. শসা পেস্ট বানিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ত্বক পরিষ্কার হবে ভেতর থেকে।
  5. অলিভ অয়েল ও আমন্ড অয়েলের সাহায্যে ত্বক পরিষ্কার করতে পারেন। হাতের তালুতে কিছুটা তেল নিয়ে ঘষুন ত্বকে। এরপর পানি ও মাইল্ড ক্লিনজার দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।
  6. ল্যাকটিক অ্যাসিড, ফ্যাট ও প্রোটিন সমৃদ্ধ টক দই ত্বক পরিষ্কার করতে পারে প্রাকৃতিকভাবে। টক দই সরাসরি ত্বকে ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে। 
  7. ১ ভাগ আপেল সাইডার ভিনেগার দুই ভাগ পানির সঙ্গে মিশিয়ে তুলা ভিজিয়ে ত্বক পরিষ্কার করে নিন।  
/এনএ/
সম্পর্কিত
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বশেষ খবর
বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ: সালেহ শিবলী
বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ: সালেহ শিবলী
‘মোহামেডানের বাস বিক্রি হয়নি, হতাশার কিছু নেই’
‘মোহামেডানের বাস বিক্রি হয়নি, হতাশার কিছু নেই’
‘বাংলাদেশি’ সন্দেহে গভীর রাতে ধরপাকড়: পশ্চিমবঙ্গে কোথায় পাঠানো হচ্ছে মুসলিমদের?
‘বাংলাদেশি’ সন্দেহে গভীর রাতে ধরপাকড়: পশ্চিমবঙ্গে কোথায় পাঠানো হচ্ছে মুসলিমদের?
প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের