অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার ৫ পদক্ষেপ

জীবনযাপন ডেস্ক
১৯ আগস্ট ২০২৩, ১১:১১আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১১:১১

জীবনে চলার পথে নানা ধরনের ভুল পদক্ষেপ নিজের অজান্তেই নিয়ে ফেলি আমরা। এতে হতাশা ও আফসোসের মুহূর্ত যোগ হয় জীবনে। এই আফসোস কাটিয়ে ওঠা বেশ চ্যালেঞ্জিং একটি প্রক্রিয়া, তবে অসম্ভব নয়। সবার আগে প্রয়োজন অতীতের ভুলগুলোকে মেনে নেওয়া। অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করাটাও জরুরি।

পাঁচ পদক্ষেপে অতীত ফেলে সামনে এগিয়ে যেতে পারেন।

১। ভুল স্বীকার করুন এবং মেনে নিন

অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপটি হচ্ছে অতীতের ভুলগুলো স্বীকার করা এবং তা মেনে নেওয়া। নিজের ভুলের দায়িত্ব নিন এবং সেগুলো নিজের এবং অন্যদের উপর কী প্রভাব ফেলেছিল তা স্বীকার করুন। নিজের ভুলকে সমর্থন করার চেষ্টা করবেন না।  

২। ভুল থেকে শিক্ষা নিন

অতীতের ভুলের পেছনের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। চেষ্টা করুন ভবিষ্যতে একইভাবে যেন কোনও ভুল আর না হয়।

৩। নিজের প্রতি কঠোর আচরণ করবেন না 

নিজের প্রতি সদয় হওয়া জরুরি। মনে রাখবেন, মানুষ মাত্রই ভুল করে। আপনার অতীত আপনার ভবিষ্যতকে কখনোই সংজ্ঞায়িত করে না। নিজেকে তাই ক্ষমা করে দিন এবং সহানুভূতি দেখান। নিজের মানসিক সুস্থতার উপর জোর দিন। বন্ধু ও কাছের মানুষদের কাছে মানসিক সাহায্য চাইতে পারেন।

৪। নিজেকে সংশোধন করুন

আপনার ভুলের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন। এজন্য প্রকৃত অনুশোচনা প্রয়োজন। মনে রাখবেন ক্ষমা চাওয়া মাত্র সেটা পেয়ে যাবেন এমন নয়। ধৈর্য ধরে ও মন থেকে ক্ষমা চেয়ে নিজেকে সংশোধন করার চেষ্টা চালিয়ে যান।

৫। ইতিবাচক পরিবর্তন আনুন জীবনে

অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে জীবনে আনুন ইতিবাচক পরিবর্তন। একই ধরনের ভুলের পুনরাবৃত্তি এড়াতে পরিকল্পনা তৈরি করুন। ব্যক্তিগত বিকাশের দিকে মনোনিবেশ করুন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: আইনমন্ত্রী
আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: আইনমন্ত্রী
৪ খুনের ঘটনায় গ্রেফতার আসামিদের বন্ধু আদালতে কী বললেন?
৪ খুনের ঘটনায় গ্রেফতার আসামিদের বন্ধু আদালতে কী বললেন?
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা