শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের সঠিক নিয়ম

জীবনযাপন ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ১১:০০আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১১:০০

ভাবছেন শ্যাম্পু ব্যবহারের আবার নিয়ম কিসের? তবে সত্যি কথা হচ্ছে চুল পুরোপুরি পরিষ্কার ও প্রাণবন্ত করতে চাইলে কিছু নিয়ম মেনেই আপনাকে ব্যবহার করতে হবে শ্যাম্পু ও কন্ডিশনার। শ্যাম্পু সঠিকভাবে ব্যবহার করলে স্ক্যাল্প ও চুলের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যায়। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে। জেনে নিন কিছু জরুরি টিপস।

  • শ্যাম্পু করার আগে চুল ভালো করে আঁচড়ে নিন। এতে চুলের জট চলে যাবে এবং শ্যাম্পু করার সময় চুল পড়বে না।
  • শ্যাম্পু ব্যবহারের আগে চুল কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে নিন। এতে মাথার ত্বকের কিউটিকলগুলো উন্মুক্ত হয়ে যাবে। এরপর শ্যাম্পু নিয়ে ভালো ম্যাসাজ করুন চুলের গোড়া।
  • শ্যাম্পু করার পর চুল ধোয়ার জন্য ঠান্ডা পানি ব্যবহার করুন। গরম পানি ব্যবহার করলে কিউটিকলগুলো উন্মুক্ত থেকে যাবে এবং চুল রুক্ষ হয়ে যাবে। ঠান্ডা পানি চুলের আর্দ্রতা বজায় রাখবে, কিউটিকলগুলোর মুক্ত বন্ধ করবে এবং চুল পড়া কমাবে।
  • শ্যাম্পু ব্যবহারের পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। চুলের গোড়ায় কন্ডিশনার লাগাবেন না। শুধু চুলে কন্ডিশনার মাখুন এবং তিন থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন।
  • শুকনো তোয়ালে দিয়ে ভালো করে চুল মুছে নিন। চুল ঝাড়বেন না।
  • প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন চুল। খুব প্রয়োজন না হলে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।
/এনএ/
সম্পর্কিত
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
সর্বশেষ খবর
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
চট্টগ্রামে এক ভবন থেকে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে
চট্টগ্রামে এক ভবন থেকে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি