কালচে হাঁটু ও কনুইয়ের সমস্যায় কী করবেন?

জীবনযাপন ডেস্ক
০২ মে ২০২৫, ১১:০২আপডেট : ০২ মে ২০২৫, ১১:০২

সাধারণত মরা চামড়া জমে কালচে হয়ে ওঠে হাঁটু ও কনুই। এছাড়া শরীরের বাকি অংশের তুলনায় এই অংশে বেশি মেলানিনের ফলে বা সূর্যের তাপ,ঘর্ষণ আরও অনেক কিছুর জন্য ক্ষতিগ্রস্ত হয়। এসব স্থানের হাইপারপিগমেন্টেশনগুলো চোখে পড়ে বেশি যা বেশ দৃষ্টিকটু। কনুই এবং হাঁটুতে হাইপারপিগমেন্টেশন নিয়ে অস্বস্তিকরবোধ করলে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন। 

  • দুই টেবিল চামচ বেসনের সঙ্গে লেবুর রস মেশান। মিশ্রণটি হাঁটু ও কনুইয়ে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর রস ত্বকের স্বাভাবিক রঙ নিয়ে আসতে সাহায্য করবে ও বেসন ত্বকের মরা চামড়া দূর করবে।
  • এক চামচ হলুদের সঙ্গে দই ও মধু মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। এরপর কনুই ও হাঁটুতে পেস্টটি ব্যবহার করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • নারকেল তেলের সঙ্গে এক চিমটি কর্পূর গুঁড়া মেশান। মিশ্রণটি হাঁটু ও কনুইয়ে ত্বকে লাগান প্রতিদিন। ধীরে ধীরে কালচে দাগ কমে যাবে।
  • পরিমাণ মতো বেকিং সোডা পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করুন। হাঁটু ও কনুইয়ের ত্বকে পেস্ট লাগিয়ে রাখুন কয়েক মিনিট। ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। সপ্তাহে দুই দিন এটি ব্যবহার করলে কালো দাগ দূর হবে।
  • অ্যালোভেরার রস সংগ্রহ করুন। কনুই ও হাঁটুতে ১০ মিনিট ঘষে ঘষে লাগান এ রস। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে কালচে ভাব কমে যাবে।
  • প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত লেবু। এটি ত্বককে উজ্জ্বল দেখাতে সাহায্য করে। লেবুর রস হাঁটু ও কনুইয়ের ওপর ১০ মিনিট ভালো মতো লাগিয়ে ঘষুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • সমপরিমাণ চিনি ও অলিভ অয়েল একসঙ্গে মেশান। মিশ্রণটি হাঁটু এবং কনুইয়ে লাগান চক্রাকারে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • আলু থেঁতো করে হাঁটু অথবা কনুইয়ের ত্বকে লাগান ৷ আলুর খোসাও লাগাতে পারেন।  সপ্তাহে দুই দিন এভাবে লাগালে দূর হলে কালো দাগ।
/এনএ/
সম্পর্কিত
বয়স বাড়া, চেহারা ও প্রসাধনী চিকিৎসা নিয়ে হেমা মালিনীর ভাবনা
পুজার আগে ত্বকে উজ্জলতা আনতে ঘরেই বানিয়ে নিন ফেসপ্যাক
দুই উপকরণেই তৈরি হবে নাইট জেল, সকালে মিলবে সতেজ ত্বক
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার সাইফকে নিয়ে উচ্ছ্বাস
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার সাইফকে নিয়ে উচ্ছ্বাস
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
ভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই