প্রাকৃতিক উজ্জ্বল ত্বকের জন্য ৬ আয়ুর্বেদিক ফেস প্যাক

জীবনযাপন ডেস্ক
২২ আগস্ট ২০২৩, ১৭:০৬আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৭:০৭

আয়ুর্বেদিক ফেস প্যাক প্রাকৃতিকভাবে উজ্জ্বল এবং প্রাণবন্ত রাখে ত্বক। ব্রণ, শুষ্ক ত্বকসহ নানা সমস্যার প্রতিকার হিসেবে ব্যবহার করতে পারেন ভেষজ প্যাক। নিয়মিত এসব প্যাক ব্যবহার করলে ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

 

প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ভেষজ প্যাক ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল। ছবি: ফেমিনা ইন

উজ্জ্বল এবং সুন্দর ত্বকের জন্য এখানে ৬টি আয়ুর্বেদিক ফেস প্যাক কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

১। গাঁদা ফুলের ফেস প্যাক

একটি গাঁদা ফুল পেস্ট করে নিন। এর সঙ্গে মেশান ১ চা চামচ গরম মধু। প্রয়োজন মতো কাঁচা দুধ মিশিয়ে ব্লেন্ড করে নিন। ভেজা ত্বকে মিশ্রণটি লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

২। হলুদ ও বেসন ফেস প্যাক

এই ফেস প্যাকটি শুষ্ক ত্বকের জন্য। ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ হলুদ এবং প্রয়োজন মতো দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ভেজা ত্বকে লাগান এই প্যাক। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩। চন্দনের ফেস প্যাক

চন্দন ব্রণ রোধ করতে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল রাখে। গোলাপজলের সাথে চন্দনের গুঁড়া ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৪। ল্যাভেন্ডার তেল দিয়ে ফেস প্যাক

ত্বককে হাইড্রেট করতে এবং পুষ্টি জোগাতে সাহায্য করে ল্যাভেন্ডার অয়েল। এই ফেস প্যাকের জন্য প্রয়োজন বেসন, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম এবং ১ টেবিল চামচ ল্যাভেন্ডার তেল। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে।

৫। মধু এবং লেবুর ফেস প্যাক

মধু ত্বককে ময়শ্চারাইজ এবং হাইড্রেট করতে সাহায্য করে। লেবুর রসে ভিটামিন সি রয়েছে, যা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে। ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ লেবুর রস। মধু গরম করে লেবুর রস মিশিয়ে নিন। ভেজা ত্বকে মিশ্রণটি লাগান। রেখে দিন না শুকানো পর্যন্ত।

৬। ভেষজ ফেস মাস্ক

এই ফেস প্যাকটি তৈরি করতে প্রয়োজন হবে ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ হলুদ এবং ১ টেবিল চামচ লেবুর রস। হলুদ ও লেবুর রসের সঙ্গে বেসন মিশিয়ে পেস্ট তৈরি করুন। ভেজা ত্বকে প্যাকটি লাগান এবং না শুকানো পর্যন্ত রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: স্টাইল অ্যাট লাইফ

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী