সুজি দিয়ে বানিয়ে ফেলুন তুলতুলে গোলাবজাম মিষ্টি

জীবনযাপন ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ১৪:৩১আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৪:৩১

শিশু মিষ্টি খাওয়ার বায়না করেছে? খুব অল্প সময়ে সুজি দিয়ে দিয়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন মজাদার গোলাবজাম মিষ্টি। জেনে নিন রেসিপি।

গোলাবজাম মিষ্টি। ছবি- কুকপ্যাড

যা যা লাগবে   

সুজি- ১ কাপ
তরল দুধ- দেড় কাপ
ঘি- ২ টেবিল চামচ
গুঁড়া দুধ- ৪ চা চামচ
চিনি- স্বাদ মতো

সিরা তৈরির উপকরণ

চিনি- দেড় কাপ
পানি- ৩ কাপ
এলাচ- ২টি
জাফরান- ১ চিমটি

যেভাবে বানাবেন

সিরা তৈরির জন্য পানি দিয়ে দিন চুলায়। বুদ বুদ উঠলে তাতে এলাচ চিড়ে দিয়ে দিন। জাফরান ও চিনি দিন। কিছুটা ঘন হয়ে গেলে নামিয়ে নিন।

ঘি গরম করে তরল দুধ দিন। দুধ ঘন হতে শুরু করলে সুজি দিয়ে নাড়তে থাকুন। অল্প আঁচ রাখবেন চুলায়। নাড়াচাড়া করতে করতে সুজির মণ্ড তৈরি হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই মথে নিন। সময় নিয়ে ময়ান দেবেন যেন মিষ্টি নরম হয়। গুঁড়া দুধ মিশিয়ে আরও কিছুক্ষণ ময়ান দিন। মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে গোলাকার করে তেলে ভেজে নিন। মিষ্টি লালচে রঙ হয়ে গেলে তেল ছেঁকে সেগুলো তুলে সরাসরি সিরার পাত্রে দিয়ে দিন। মিষ্টি দেওয়া সিরা মিনিট দশেক ফুটিয়ে নিন। হয়ে গেল সুস্বাদু গোলাবজাম মিষ্টি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী