সাদা পোশাকের যত্নে ১০ টিপস

জীবনযাপন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪০

সাদা রঙ শান্তির প্রতীক। শুভ্রতা আমাদের দিয়ে যায় একরাশ প্রশান্তিও। তবে সাদা পোশাক সামলে রাখাটা বেশ বিড়ম্বনার কাজ। তাড়াতাড়ি ময়লা হয়ে যাওয়া বা হুটহাট দাগ লেগে যাওয়ার মতো সমস্যা একটু বেশিই পোহাতে হয় সাদা পোশাকের ক্ষেত্রে। আবার ঘনঘন পরিষ্কার করলে জৌলুস কমে যায় পোশাকের। সাদা পোশাক নিয়মিত ব্যবহারের পরেও ধবধবে সাদা রাখতে চাইলে একটু বাড়তি মনোযোগ দিতেই হবে আপনাকে। জেনে নিন টিপস।

 

  1. সাদা পোশাক অন্য রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে ধোবেন না একেবারেই। অন্য রঙের পোশাক থেকে রঙ উঠে সাদা কাপড়ে একবার লেগে গেলে সেই রঙের দাগ ওঠানো কিন্তু সহজ হবে না। তাছাড়া অন্য রঙয়ের পোশাকের সঙ্গে সাদা কাপড় ভিজিয়ে রাখলে অথবা ধুলে সাদা কাপড়ের উজ্জ্বলতাও কমে যায়।
  2. সাদা কাপড়ে দাগ লাগলে পানিয়ে ভেজানোর আগেই সেই দাগ ভালো করে তুলে নিন। নাহলে দাগ ছড়িয়ে পড়বে পোশাকের অন্যান্য অংশেও। কাপড়ের যে অংশে দাগ লেগেছে সেখানে বেশি করে ডিটারজেন্ট পাউডার লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ। এরপর একটা টুথব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষে উঠিয়ে নিন দাগ।
  3. সাদা পোশাক থেকে জেদি দাগ ওঠাতে বেকিং সোডা ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। কাপড়ের দাগযুক্ত অংশে পেস্টটি লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দূর হবে দাগ।
  4. সাদা কাপড় সবসময় ধোবেন সহনীয় তাপমাত্রার গরম পানিতে। গরম পানি কাপড় থেকে ময়লাকে আলগা করে ফেলে।
  5. সাদা কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে লেবুর রস বেশ কার্যকর। সাদাকে আরও সাদা ও উজ্জ্বল করে তুলতে কাপড় ভেজানোর সময় ডিটারজেন্টের সঙ্গে ১/২ কাপ লেবুর রস মিশিয়ে দিন। এরপর সেই পানিতে কাপড় ভিজিয়ে রাখুন।
  6. ২ লিটার গরম পানিতে বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে ৪০ মিনিট ডুবিয়ে রাখুন কাপড়। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন বারকয়েক। গায়েব হয়ে যাবে দাগ।  
  7. তরকারির হলুদ দাগ লাগলে অর্ধেক কাপ ভিনিগার দাগ লাগা জায়গায় ভালো করে লাগিয়ে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন পোশাক। দাগ উঠে যাবে।
  8. সাদা কাপড় সব সময় কড়া রোদে শুকাবেন। 
  9. সাদা পোশাকে নীল ব্যবহারের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। তরল বা গুঁড়া, যে ধরনের নীলই ব্যবহার করুন না কেন, খেয়াল রাখুন তা ভালোভাবে পানিতে মিশেছে কিনা। না হলে সাদা কাপড়ে নীলের ছোপ ছোপ দাগ লেগে যাবে।
  10. সাদা কাপড় ইস্ত্রি করার সময় উপরে একটা পাতলা পরিষ্কার কাপড় রেখে নেওয়া ভালো। কারণ সরাসরি তীব্র তাপ প্রয়োগ করে ইস্ত্রির করার ফলে সাদা কাপড়ে হলদেটে ভাব দেখা দিতে পারে। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত