দেশীয় পণ্য নিয়ে শুরু হয়েছে হার ই-ট্রেডের প্রদর্শনী

জীবনযাপন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০০

নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘হার ই-ট্রেড’ সপ্তমবারের মতো পণ্য প্রদর্শনীর আয়োজন করেছে। ‘শারদীয় আবাহন’ শীর্ষক দুই দিনব্যাপী এই আয়োজন শুরু হয়েছে আজ ৮ সেপ্টেম্বর। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মাইডাস সেন্টারে আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত চলবে মেলা ও প্রদর্শনী।

ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে দেশীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী। ছবি- হার ই-ট্রেড

আজ সকাল ১১টায় আওয়ামী লীগের অ্যাডভাইজার ড. মহিউদ্দীন খান আলমগীর মেলার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মডেল ও অভিনয়শিল্পী দিলরুবা হোসেন দোয়েল। আগামীকাল সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী, অভিনেত্রী ও স্থপতি মেহের আফরোজ শাওন।

হার ই-ট্রেডে'র প্রেসিডেন্ট ওয়ারেছা খানম প্রীতি জানান, প্রদর্শনীতে ৫০ জন নারী উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন। নানা ধরনের ফেব্রিক ও ডিজাইনের শাড়ি এবং পোশাক থেকে শুরু করে যাবতীয় ফ্যাশন পণ্য পাওয়া যাচ্ছে মেলায়। রয়েছে ক্রাফটস আইটেম, হোম ডেকর, পাট ও চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, অর্গানিক খাদ্যপণ্যসহ আরও অনেক কিছু। 

মেলা ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি- হার ই-ট্রেড

উল্লেখ্য, কোভিড চলাকালীন হার ই-ট্রেড নেটওয়ার্কটি শুরু করেছিল তাদের পথচলা। শুরু থেকেই প্রতি মাসে তিন দিনব্যাপী অনলাইন প্রদর্শনীর সুযোগ থাকতো সদস্যদের জন্য। উদ্দেশ্য ছিল নারীদের ব্যবসায়িক কার্যক্রমকে সবার সামনে নিয়ে আসা, যাতে করে ঘরে বসে তাদের প্রচারণার কাজটি সহজ হয়। এরপর ঢাকা ও চট্টগ্রামসহ বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন করেছে প্ল্যাটফর্মটি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী