স্বাদ অটুট রাখতে ইলিশ রান্নার আগে মনে রাখুন ৬ টিপস

জীবনযাপন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২৫ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২৫

স্বাদে ও গন্ধে অতুলনীয় ইলিশ মাছ। তবে রান্নার ভুলে এই স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। কিছু কৌশল মনে রেখে রান্না করুন ইলিশ মাছ। দুর্দান্ত হবে খেতে। 

১। ইলিশ মাছ অতিরিক্ত ধোবেন না বা পানিতে ভিজিয়ে রাখবেন না। 

২। মসলা নিয়ে বেশি পরীক্ষানিরীক্ষার প্রয়োজন নেই। কড়া উপাদানে ইলিশের সুবাস চলে যায় ৷ তবে সর্ষে ব্যতিক্রমী ৷ ইলিশ ও সর্ষের মিশেল স্বাদ আরও বাড়ায়৷

৩। ইলিশ মাছ বেশি ভাজবেন না ৷ যদি শুধু ভাজাই খেতে চান তবে ভেজে নিন কড়া করে ৷ ঝোল, ভাপা বা অন্য কোনও পদ করলে ইলিশ ভাজুন সামান্য ৷ না ভেজে রান্না করলেও চমৎকার লাগবে খেতে। 

৪। খুব বেশিক্ষণ আগুনের আঁচে রাখবেন না  ইলিশ৷ অর্থাৎ খুব বেশি সময় ধরে রান্না করবেন না ৷ এতে মাছের স্বাদ ও গন্ধ কমে যায় ৷

৫। আসল স্বাদ পেতে চাইলে টাটকা ইলিশ রান্না করুন। বেশিদিন ফ্রিজে রেখে দিলে স্বাদ ও গন্ধে প্রভাব পড়ে। 

৬। না ভেজে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করতে পারেন। পদটি খেতে খুবই সুস্বাদু।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
ম্যানগ্রোভের সবুজে ঘেরা চর কুকরি-মুকরি
ম্যানগ্রোভের সবুজে ঘেরা চর কুকরি-মুকরি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী