বিয়ের সাজে স্নিগ্ধতা ছড়ালেন আয়মান-মুনজেরিন

জীবনযাপন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০০

বেশ কিছুদিন ধরেই আয়মান সাদিক ও মুনজেরিন শহীদের বিয়ে নিয়ে চলছিল গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা মিলল। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে তারা বিয়ের ছবি প্রকাশ করেছেন। এরপর থেকেই অন্তর্জাল দুনিয়ায় চলছে এই তারকাজুটির বন্দনা। 

আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। ছবি- ফেসবুক থেকে নেওয়া

অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান 'টেন মিনিট স্কুল' এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রধান এবং শিক্ষক মুনজেরিন শহীদের গাঁটছড়া বাঁধার খবরে ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন নানাভাবে। কেউ নিজের ফেসবুক স্টোরিতেই দিয়ে রেখেছেন প্রিয় জুটির ছবি, কেউ আবার ছবি শেয়ার দিয়ে জানিয়েছেন শুভকামনা। আয়মান সাদিকের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে বিয়ের ছবি শেয়ার হয়েছে ৭১ হাজারেরও বেশি! ভিডিও পেয়েছে দেড় মিলিয়নের বেশি ভিউ, মাত্র ১৫ ঘন্টায়। 

সদ্য বিবাহিত এই দম্পতির বিয়ের সাজ এই মুহূর্তে আলোচনার শীর্ষে। একেবারেই সাদামাটা সাজে স্নিগ্ধতা ছড়িয়েছেন আয়মান-মুনজেরিন। মুনজেরিন শহীদ সবসময়ই ন্যাচারাল লুকেই থাকেন। বিয়ের সাজেও সেটা ধরে রেখেছেন পুরোপুরি। মিষ্টি গোলাপিতে কনে সেজেছিলেন ইংরেজির এই শিক্ষক। ঐতিহ্যবাহী বুটি নকশার শিল্প কাতান পরেছিলেন তিনি। আঁচলে ছিল রঙিন কারুকাজ। সঙ্গে সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ করা চিকন বর্ডারের হালকা গোলাপি জর্জেটের ওড়না পরেছিলেন। গলায় একেবারেই ছিমছাম একটি নেকলেস পরেছিলেন মুনজেরিন। মুক্তার ঝুল দেওয়া সোনার ছোট্ট নেকলেসের সঙ্গে মিলিয়ে পরেছিলেন ঝোলানো দুল। মাঝে সিঁথি করে টেনে চুল বেঁধেছেন। মেকআপে ছিলেন একেবারেই মিনিমাল। কেবল গোলাপি ম্যাট লিপস্টিকই নজর কেড়েছে। 

আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। ছবি- ফেসবুক থেকে নেওয়া

অন্যদিকে আয়মান সাদিক পরেছিলেন অফ হোয়াইট পাঞ্জাবি। পাঞ্জাবির গলায় আর বোতামের অংশে ছিল সামান্য কাজ। এই মিনিমাল সাজেই ঝলমল করছিলেন আয়মান-মুনজেরিন দম্পতি।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম