চুল বাড়ছে না?

লাইফস্টাইল ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৪
image

চুল বাড়ছে না?

লম্বা চুলের আবেদন চিরন্তন। কিন্তু অনেকে চেষ্টা করেও বেশি বড় রাখতে পারেন না চুল। চুলের আগা ফেটে যাওয়া, চুল নষ্ট হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে বাঁধাগ্রস্ত হতে পারে চুলের বৃদ্ধি। যারা অভিযোগ করেন চুল দ্রুত বাড়ছে না তাদের জন্য বাংলা ট্রিবিউন দিচ্ছে কিছু টিপস-

আগা কাটুন

দীর্ঘদিন না কাটলে ফেটে যেতে পারে চুলের আগা। এতে চুল বাড়তে পারে না দ্রুত। তিন মাসে অন্তত একবার আগা কেটে ফেলা জরুরি। 

চুল আঁচড়ান
বারবার চুল আঁচড়ানোর অভ্যাস করুন। চুল আঁচড়ালে মাথার ত্বকে রক্ত চলাচল ভালো হয় ও চুল দ্রুত বাড়ে। এছাড়া রাতে ঘুমানোর আগে তেল দিয়ে ভালো করে চুল আঁচড়ালে চুলের গোঁড়ায় ঠিকঠাক পৌঁছতে পারে তেল।   

খাদ্যাভ্যাসের প্রতি নজর দিন
প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাকসবজি, মৌসুমি ফল, মাছ, অমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রাখুন। এগুলো ভেতর থেকে পুষ্টি যোগাবে চুলের।  

যন্ত্রপাতি কম ব্যবহার করুন
হেয়ার ড্রায়ার, রোলার, স্ট্রেইটনার- এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন। যন্ত্রপাতি নিয়মিত ব্যবহার করলে চুল ফেটে যায়।    

পানি পান করুন
প্রতিদিন ৮ গ্লাস পানি পান করুন। পাশাপাশি ফলের রসও পান করতে পারেন।

হেয়ার প্যাক ব্যবহার করুন
চুলের যত্নে বিভিন্ন হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। কলা, ডিম ও দই দিয়ে তৈরি করুন হেয়ার প্যাক। এটি চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে।

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী