কাঁচা মরিচ ভর্তা বানাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৬

যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটি। গরম ভাতের সঙ্গে কাঁচা মরিচ ভর্তা যেমন খেতে ভীষণ মজা, তেমনি খিচুড়ির সঙ্গেও পরিবেশন করা যায় ঝাল এই ভর্তা। জেনে নিন কীভাবে বানাবেন কাঁচা মরিচ ভর্তা।

প্যানে ২০০ গ্রাম পানি নিয়ে এর মধ্যে দিন ১০০ গ্রাম কাঁচা মরিচ। একটি বড় রসুনের কোয়াগুলো আলাদা করে দিয়ে দিন। প্যান ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করুন মরিচ ও রসুন। পানি পুরোপুরি শুকিয়ে পোড়া দাগ ধরে আসলে ১ টেবিল চামচ সরিষার তেল দিয়ে ২ মিনিট নেড়ে নিন।

প্যান নামিয়ে রসুনের কোয়াগুলো উঠিয়ে নিন। মরিচ ব্লেন্ড করুন। দুটো পেঁয়াজ কুচির সঙ্গে রসুন চটকে নিন। মিশ্রণটি মরিচের পেস্টের সঙ্গে মিশিয়ে নিন ভালো করে। শেষে খানিকটা সরিষার তেল মিশিয়ে নিন। পরিবেশন করুন ভাত অথবা খিচুড়ির সঙ্গে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম