ত্বক ও চুলের যত্নে ক্যাস্টর অয়েল ব্যবহারের ১২ উপায়

জীবনযাপন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫

ক্যাস্টর অয়েলে রয়েছে ফ্য্যাটি অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিড। এসব উপাদান ত্বক ও চুলের জন্য উপকারী। শুষ্ক ও রুক্ষ চুল এবং মাথার ত্বককে ময়শ্চারাইজ করতে পারে ক্যাস্টর অয়েল। এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি কমাতে সহায়ক। চুল পড়া কমাতেও এর রয়েছে ভূমিকা। চুলের পাশাপাশি ত্বকের যত্নেও এর রয়েছে অনস্বীকার্য ভূমিকা। জেনে নিন রূপচর্চায় ক্যাস্টর অয়েল কোন কোন উপায়ে ব্যবহার করবেন। 

 

  1. ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল ও নারকেল তেল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। চুল হমে মোলায়েম ও ঝলমলে।
  2. ক্যাস্টর অয়েলে তুলা ভিজিয়ে ভ্রু ও চোখের পাপড়িতে লাগান। রাতে ঘুমানোর আগে লাগাবেন। ঘন ও কালো হবে চোখের পাপড়ি এবং ভ্রু।
  3. ত্বকের দাগছোপ দূর করতে পারে উপকারী এই তেল। এজন্য দাগের স্থানে নিয়মিত মালিশ করুন ক্যাস্টর অয়েল।
  4. ক্যাস্টর অয়েলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড ব্রণের দাগ দূর করতে পারে। এজন্য দাগের উপর সরাসরি লাগান এটি।
  5. সমপরিমাণ নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে ঠোঁটে ও ত্বকে ম্যাসাজ করুন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।
  6. ভেজা ত্বকে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল লাগিয়ে ম্যাসাজ করুন। প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করবে এটি।
  7. নখে ক্যাস্টর অয়েল লাগালে কিউটিকেল ভালো থাকে। নখ সুন্দর ও মসৃণ দেখায়।
  8. ক্যাস্টর অয়েলের সঙ্গে সমপরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক নরম হবে।
  9. ত্বকের বলিরেখা দূর করতে প্রতিদিন আলতো হাতে ম্যাসাজ করুন ক্যাস্টর অয়েল। 
  10. হাতের ত্বক শুষ্ক হয়ে গেলে আমন্ড অয়েলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন। 
  11. ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে ক্যাস্টর অয়েলের সঙ্গে মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  12. সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও পেঁয়াজের রস মিশিয়ে চুলে লাগান। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। পেঁয়াজের গন্ধ দূর করতে চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন হেয়ার প্যাকে।
/এনএ/
সম্পর্কিত
ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস
ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে যোগাসন!
মুখে বরফ ঘষলেই ছোট হবে ওপেন পোরস, সত্যি নাকি মিথ?
সর্বশেষ খবর
ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসালো পিএসজি
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসালো পিএসজি
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
রাফিনহা-ইয়ামালের দাপটে বড় জয় পেলো বার্সেলোনা
উয়েফা চ্যাম্পিয়নস লিগ রাফিনহা-ইয়ামালের দাপটে বড় জয় পেলো বার্সেলোনা
টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ