‘আমার খুব কাছের বন্ধুরা আমাকে ছেড়ে চলে যায়’

জীবনে চলার পথে বিভিন্ন কারণে বিষণ্ণতা ঘিরে ধরতে পারে, থমকে যেতে পারে স্বাভাবিক জীবনযাত্রা। হতাশার এই সময়ে সঠিক দিকনির্দেশনা সাহায্য করতে পারে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে। বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে আপনার মনের কথাগুলো শুনে প্রতি শনিবার পরামর্শ দেবেন মনোরোগ চিকিৎসক আতিকুল হক। পরিচয় গোপন রেখে যেকোনো ধরনের মানসিক টানাপোড়েনের বিষয় আমাদের জানাতে পারেন এখানে- [email protected]

জীবনযাপন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৫আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৪৭

প্রশ্ন: আমার বয়স ৩৫ বছর। মা-বাবা আমার সঙ্গে অনেক অন্যায় করেছে। নিজেদের টক্সিক সম্পর্কের জেরে আমার শৈশব একেবারে নষ্ট করে দিয়েছে। আমার গায়ে হাত তোলা, আত্নবিশ্বাস ভেঙে দেওয়া, নিজেদের স্বার্থে আমাকে ব্যবহার করার মতো কাজ করেছেন। আমি সারাজীবন অনেক ঘৃণা পুষে বড় হয়েছি তাদের প্রতি। তবে নিজের মনের শান্তির জন্য এখন আমি তাদের ক্ষমা করে দিতে চাই। কিন্তু আমি মা-বাবাকে ক্ষমা করতে পারছি না। কোনোভাবেই তাদের প্রতি ক্ষোভ কমাতে পারছি না। বারবার শুধু মনে হয় কেন আমার সঙ্গেই এমন হলো? সবাই তাদের পরিবার থেকে ভালোবাসা, আদর, স্নেহ পায়। আমি কেন শুধু খারাপ স্মৃতিই পেলাম?

উত্তর: বাবা-মার প্রতি আপনার ক্ষোভ কমানোর চেষ্টা করার কোনও প্রয়োজন নেই। নিজের উপর জোর করার কোনও প্রয়োজন নেই। নিজের উপর জোর খাটিয়ে কেউই কোনোদিন সফল হতে পারে না। আপনি আপনার ক্ষোভ কমাতে চান কারণ আপনি অনুশোচনায় ভুগছেন। অনুশোচনা আপনার এনার্জি ড্রেন করছে। ফলে আপনার ক্ষোভ আরও বেড়ে যাচ্ছে। অনুশোচনা বা ফিলিং অব গিল্ট থেকে আপনি সহজেই মুক্ত করতে পারেন নিজেকে। ক্ষোভকে নিজের চরিত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করুন। এর সাথে যুদ্ধ করা বন্ধ করুন, এর সমালোচনা করা, বা একে পাল্টানোর চেষ্টা করা বা এর জন্য নিজেকে তিরস্কার বা দায়ী মনে করা বন্ধ করুন। নিজেকে সকল বৈশিষ্ট্যকে নিঃশর্তভাবে ভালোবাসুন। এভাবে আপনি আপনার মনকে প্রশান্ত করতে পারবেন।

প্রশ্ন: আমার বয়স ২০ বছর, বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমি পড়াশোনায় ভালো, গান গাই, বিতর্ক করি। সমস্যা হচ্ছে আমার খুব কাছের বন্ধুরা আমাকে ছেড়ে চলে যায়। বেশ কয়েকবার একই ঘটনা ঘটলো। একজন বলল আমার পাশে থাকলে তাকে কেউ দেখতে পায় না, সব আলো আমি ছিনিয়ে নিই। তাই আমার সঙ্গে তার চলা সম্ভব হচ্ছে না। আরেকজনও অনেকটা এমন কারণ দেখিয়েই সম্পর্ক নষ্ট করলো। আমি খুব ভেঙে পড়েছি বিষয়টা নিয়ে। সমস্যা কি আমার মধ্যেই?

উত্তর: আপনি আসলে বন্ধু চিনতে ভুল করছেন। যারা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তার আপনার প্রকৃত বন্ধু নয়। আপনি আপনার মনের শান্তি আপনার বন্ধু অথবা অন্য যে কারো হাতে তুলে দিলে আপনি পদে পদে আশাহত হবেন। ভালো এবং মন্দ সকল বৈশিষ্ট্যকে নিজেকে নিঃশর্তভাব মেনে নিতে পারলে বন্ধুরা আপনাকে ছেড়ে গেলেও আপনার তাতে খারাপ লাগবে না। নিজেকে অন্যের পছন্দমাফিক পরিবর্তন করার চেষ্টা করে কোনও লাভ নেই। এরকম চেষ্টা করার কোনও প্রয়োজনও নেই। কোনও ব্যপারে নিজেকে দায়ী মনে করারও কোন প্রয়োজন নেই। নিজের মন যেটা করতে চায় আপনি সেটাই করুন। বন্ধুবিচ্ছেদের যন্ত্রণা থেকে মুক্ত হবার চেষ্টা না করে এটাকে নিবিড়ভাব আত্মস্থ করুন। সুখ ও আনন্দকে যেভাবে আপনি আলিঙ্গন করেন, অবধারিত কষ্ট ও যন্ত্রণাকেও সেভাবে আলিঙ্গন করুন, ভালোবাসুন।

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী