এই ৫ ইনডোর প্ল্যান্ট বাঁচে ১০০ বছর

জীবনযাপন ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৪, ১০:২২আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৪৩

ঘরের কোণে গাছ রাখলে মেলে অনেক উপকার। ঘরের বাতাস পরিশুদ্ধ রাখার পাশাপাশি সবুজের আরামে চোখে মেলে দুদণ্ড শান্তিও। বাড়ে অন্দরের সৌন্দর্যও। কিছু ইনডোর প্ল্যান্ট আছে যারা সঠিক যত্ন পেলে দীর্ঘদিন বেঁচে থাকে। ১০০ বছর বাঁচতে পারে এমন কিছু ইনডোর প্ল্যান্টের ব্যাপারে জেনে নিন।

  1. অ্যালোভেরা গাছ রাখতে পারেন ঘরে। সাকুলেন্ট গোত্রের এই গাছ ঔষধি গুণের জন্য পরিচিত। উজ্জ্বল আলো এবং ঝুরঝুরে মাটিতে ভালো থাকে অ্যালোভেরা। যত্নে রাখলে ১০০ বছর দিব্যি বাঁচতে পারে এরা।
  2. গাঢ় সবুজ রঙের বড় পাতাওয়ালা রাবার প্ল্যান্টও দীর্ঘদিন বেঁচে থাকে। খুব কম আলো এবং কম যত্নেও ভালো থাকে এই গাছ।  
  3. বাতাস পরিশুদ্ধ করতে সাহায্য করে স্নেক প্ল্যান্ট। তরতরিয়ে বেড়ে ওঠা এই প্ল্যান্ট অনায়াসে একশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।
  4. ছোট পাম বা পার্লার পাম ট্রি ঘরের সৌন্দর্য বাড়ায়। এটি বেঁচেও থাকে বহু বছর। কম আলো এবং ভেজা মাটির এদের জন্য আদর্শ।
  5. শুভ্র সুন্দর পিস লিলি ফুল যেমন ঘরে নিয়ে আসে স্নিগ্ধতা, তেমনি মাঝারি আলো ও সঠিক যত্ন পেলে এটি বেঁচেও থাকে অনেক বছর।  

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম