ত্বক হাইড্রেটেড রাখতে ৫ বিশেষজ্ঞ পরামর্শ

জীবনযাপন ডেস্ক
১২ জানুয়ারি ২০২৪, ১০:৩২ আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৪১

শীতকাল তো বটেই, বছরের অন্যান্য সময়েও হাইড্রেটেড ত্বক বজায় রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। শুষ্ক ত্বক যেমন অস্বস্তির কারণ হয়, তেমনি ত্বকে অকাল বার্ধক্য বা বলিরেখাও দেখা দেয় সহজে। ত্বকের তৃষ্ণা মেটাতে এবং উজ্জ্বল, হাইড্রেটেড ত্বক পেতে পাঁচটি বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন। 

  1. সঠিক হাইড্রেশন স্বাস্থ্যকর ত্বকের ভিত্তি। তাই কোমল ত্বকের জন্য ভেতর থেকে হাইড্রেশনকে প্রাধান্য দিতে হবে। আর্দ্রতার মাত্রা পূরণ করতে এবং ত্বক ভালো রাখতে পর্যাপ্ত পানি পান করুন।
  2. অতিরিক্ত রাসায়নিক আছে এমন ফেসওয়াশ এবং ক্লিনজার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক ও রুক্ষ। সালফেটমুক্ত, মাইল্ড হাইড্রেটিং ফেস ওয়াশ এবং ক্লিনজার বেছে নিন ত্বকের যত্নে। ফোমিং ফেসওয়াশ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা রক্ষা করতে গ্লিসারিন, ভিটামিন-ই বা হায়ালুরোনিক অ্যাসিডের মতো হাইড্রেটিং উপাদানে সমৃদ্ধ সালফেটমুক্ত ক্লিনজার বেছে নিন
  3. পুষ্টি সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করুন ত্বকের যত্নে। আর্দ্রতা হ্রাস রোধ করতে শিয়া বাটার, কোকো মাখন, কোলাজেন, ভিটামিন ই তেল, আরগান তেল এবং জোজোবা তেলের মতো উপাদান রয়েছে এমন ময়েশ্চারাইজার বেছে নিন। 
  4. নিয়মিত এক্সফোলিয়েট করুন ত্বক। এক্সফোলিয়েশন হলো শুষ্ক এবং মৃত ত্বকের কোষ অপসারণের চাবিকাঠি, যা ময়েশ্চারাইজারকে আরও কার্যকরভাবে প্রবেশ করতে দেয় ত্বকে। জোজোবা বা আলফা হাইড্রক্সি অ্যাসিডের মতো উপাদানসহ প্রসাধনী বেছে নিন মসৃণ এবং উজ্জ্বল ত্বকের জন্য।
  5. শুষ্ক ত্বকের জন্য বিশেষভাবে তৈরি প্রসাধনী বেছে নিন। কোলাজেন, রেটিনল, ভিটামিন-ই, এবং হায়ালুরোনিক অ্যাসিডের মতো উপাদান আছে এমন প্রসাধনী বেছে নিন। এগুলো আর্দ্রতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
অকালেই ত্বকে বয়সের ছাপ? যে অভ্যাস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস
৬৩-তেও উজ্জ্বল ডেমি মুর, জানালেন সৌন্দর্যের বিশেষ মন্ত্র
সর্বশেষ খবর
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক