টমেটো-আলু দিয়ে অমলেট বানাবেন যেভাবে

নওরিন আক্তার
১২ জানুয়ারি ২০২৪, ১৩:৪৬আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৩:৪৮

স্বাদে ভিন্নতা নিয়ে আসতে একটু অন্যভাবে অমলেট বানিয়ে ফেলতে পারেন। আলু ও টমেটো দিয়ে তৈরি মজাদার এই অমলেট রুটি কিংবা পরোটা দিয়ে খেতে ভীষণ সুস্বাদু। খেতে পারেন খিচুড়ি কিংবা ভাত দিয়েও। জেনে নিন রেসিপি।

আলু ও টমেটো ভেজে নিন আগে। ছবি- লেখক

আলু ছোট ছোট টুকরা করে নিন। টমেটো কুচি করে নিন। প্যানে তেল গরম করে আলুর টুকরা দিয়ে দিন। সামান্য লবণ দিয়ে নেড়েচেড়ে ভাজুন। কয়েক মিনিট পর টমেটো কুচি দিয়ে দিন। আলু ও টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। নামিয়ে একটি বাটিতে দিয়ে দিন আলু-টমেটোর মিশ্রণ।

দুই দিক ভেজে নিন সোনালি করে। ছবি- লেখক

অন্য একটি বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, স্বাদ মতো লবণ ও ধনেপাতা কুচি মেখে নিন। এই মিশ্রণে ৩টি ডিম ফেটে মিশিয়ে নিন। আলু ও টমেটোর মিশ্রণ মিশিয়ে নিন সবকিছুর সঙ্গে। 

পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন ডিম-আলুর অমলেট। ছবি- লেখক

প্যানে তেল গরম করে দুই দিক সোনালি করে ভেজে তুলুন টমেটো-আলুর অমলেট।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি