পানির কারণে চুল নষ্ট হয়ে যাচ্ছে? জেনে নিন করণীয়

জীবনযাপন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪১আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৩৮

অনেক সময় পানিতে থাকা আয়রনের কারণে চুল নষ্ট হয়ে যায়। ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থের পরিমাণ বেশি থাকা পানি দিয়ে চুল না ধোয়াই ভালো। এতে যত ভালো শ্যাম্পু বা কন্ডিশনারঈ ব্যবহার করুন না কেন, চুল নির্জীব হয়ে যায়। খনিজ পদার্থ থাকা পানি মাথায় ঢাললে শুষ্ক মাথার ত্বক, নিস্তেজ চুল ও চুল পড়ার সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন এমন পানি দিয়ে গোসল করলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। ফলে চুল শুষ্ক ও ভঙ্গুর হয়ে পড়ে। পানি যদি পরিবর্তন করা সম্ভব না হয়, তবে কীভাবে বাঁচাবেন চুলগুলোকে? জেনে নিন সেটাই। 

  • সবার প্রথমে শ্যাম্পুতে পরিবর্তন আনুন। ক্লারিফাইং শ্যাম্পু ব্যবহার করুন, যা স্ক্যাল্প ও চুল থেকে খনিজ পদার্থ পরিষ্কার করে দেবে এবং স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখবে।
  • শ্যাম্পুর পাশাপাশি সঠিক কন্ডিশনারও বেছে নিতে হবে। ময়েশ্চারাইজিং মাস্ক বা লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করুন। খনিজ পদার্থের প্রভাবে চুলে যে ফ্রিজিনেস ও শুষ্কভাব তৈরি হয়, সেটা প্রতিরোধ করবে এই মাস্ক ও কন্ডিশনার।  
  • কলের মুখে ওয়াটার সফটনার ইনস্টল করে ফেলুন। এটি মিনারেলযুক্ত পানি ফিল্টার করে দেবে। ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের মাত্রা কমিয়ে দেবে পানি থেকে। 
  • চুল পরিষ্কার করতে লেবুর রস ওআপেল সাইডার ভিনেগার ব্যবহার করতে পারেন। এটি খনিজ পদার্থের মাত্রা কমাতে এবং চুলের জৌলুস বাড়াতে সাহায্য করে। পাশাপাশি খুশকির সমস্যা দূর করে এই দুই উপাদান।
  • জোর দিন ডায়েটের উপরেও। চুলের ফ্রিজিনেস দূর করতে আয়রন, প্রোটিন ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। এগুলো চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। 
/এনএ/
সম্পর্কিত
দামি ট্রিটমেন্ট নয়, পূজার আগে ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যায় ভরসা
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
মুখের রোদে পোড়া ভাব কমাতে কাজে লাগতে পারে ইয়োগার্ট
সর্বশেষ খবর
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
সোনালি জৌলুসে নাভ্যা, আবু জানি–সন্দীপ খোসলার গালায় নজরকাড়া লুক
সোনালি জৌলুসে নাভ্যা, আবু জানি–সন্দীপ খোসলার গালায় নজরকাড়া লুক
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার