ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে ১০ পরামর্শ

জীবনযাপন ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ১০:২০আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১০:২০

বছরের এই সময়টায় বেশ ঘোরাঘুরি করা হয়। সমুদ্র কিংবা পাহাড় ভ্রমণ শেষে ত্বক ট্যান হয়ে যাওয়ার সমস্যায় ভুগি আমরা কমবেশি অনেকেই। এছাড়া ঠিক মতো সানস্ক্রিন ব্যবহার না করার কারণেও ত্বক রোদে পুড়ে যেতে পারে। ত্বকের এই ট্যান দূর করতে পারেন ঘরোয়া উপায়েই। জেনে নিন কোন কোন উপাদান ত্বকে লাগালে দূর হবে রোদে পোড়া কালচে দাগ।

  1. টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি রোদে পোড়া ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। 
  2. বেসনের সঙ্গে মধু ও সামান্য পানি মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। 
  3. ট্যান তুলতে ব্যবহার করতে পারেন টমেটো। টমেটো স্লাইস করে কেটে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  4. আধা চা চামচ চন্দন গুঁড়ার সঙ্গে ১ চা চামচ বেসন ও ২ চা চামচ তরল দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এরপর ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  5. পাকা পেঁপে চটকে ঠান্ডা দুধ ও মধু মিশিয়ে ত্বকে লাগান। ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  6. অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
  7. শসা ব্লেন্ড করে রস বের করে নিন। তুলা টুকরো রসে ডুবিয়ে চেপে চেপে লাগান ত্বকে। 
  8. স্ট্রবেরি ব্লেন্ড করে দুধ মিশিয়ে রোদে পোড়া ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। 
  9. আলু ব্লেন্ড করে রস বের করে নিন। এই রস তুলার সাহায্যে সরাসরি ত্বকে লাগান। ১৫ মিন্তি পর ধুয়ে ফেলুন।
  10. টক দই ভালো করে ফেটিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। চাইলে কিছুটা চালের গুঁড়া মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। 
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের