মাইক্রোওয়েভে করতে পারেন এই ৫ কাজ

জীবনযাপন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৪

ঝটপট খাবার গরম করতে মাইক্রোওয়েভ ওভেনের জুড়ি নেই। আবার নানা পদও সহজেই এতে রান্না করে ফেলা যায়। তবে জানেন কি সময় বাঁচাতে যন্ত্রটি আরও নানাভাবে হেঁশেলের কাজে আসতে পারে? জেনে নিন কোন কোন কাজে আপনাকে সাহায্য করতে পারে মাইক্রোওয়েভ।

  1. লেবু থেকে পুরোপুরি রস বের করা বেশ সময়সাপেক্ষ কাজ। একটি বাটিতে লেবু দু’টুকরো করে কেটে মাইক্রোওয়েভে ২০ সেকেন্ড ঘুরিয়ে নিন। দেখবেন সহজেই লেবুর রস বেরিয়ে আসছে।
  2. পেঁয়াজ কাটতে গেলেই অঝরে ঝরতে থাকে চোখের পানি। তার উপর বাড়িতে অতিথি এলে একসঙ্গে অনেকখানি পেঁয়াজ কাটা অনেক ঝক্কির কাজ। পেঁয়াজের খোঁসা ও ধার ছাড়িয়ে দু’টুকরো করে নিন। এরপর ৩০ সেকেন্ডের জন্য পেঁয়াজগুলো মাইক্রোওয়েভে গরম করে নিন। এরপর কাটলে আর চোখে পানি আসবে না। 
  3. চিড়াভাজা, চানাচুর কিংবা আলুর চিপস অনেক দিন বাসায় থাকলে কিংবা ঠিক মতো সংরক্ষণ করা না হলে নরম হয়ে যায়। তখন ফেলে দেওয়া ছাড়া উপায় থাকে না। এ ক্ষেত্রে একটি পেপার ন্যাপকিনে সেগুলো মুড়ে ৩০ সেকেন্ড মাইক্রোওয়েভে গরম করে নিন। আবার মচমচে হয়ে যাবে মুখোরোচক খাবারগুলো।
  4. রসুনের খোসা ছাড়াতে বিরক্তি লাগে? রসুনের কোয়াগুলো মাইক্রোওয়েভে ৩০ সেকেন্ড ঘুরিয়ে নিন। সহজে ছাড়িয়ে ফেলতে পারেন রসুনের খোসা।
  5. বাসি রুটি ফ্রিজে রাখলেই শক্ত হয়ে যায়। সে ক্ষেত্রে রুটির উপর সামান্য পানি ছিটিয়ে ৩০ সেকেন্ড মাইক্রোওয়েভে ঘুরিয়ে নিলেই একেবারে টাটকা হয়ে যাবে বাসি রুটি।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল
গণমাধ্যমের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশের’ প্রস্তুতিতে যুক্ত হলো রাজুভা ওয়েলনেস ও এমআইবিটি
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশের’ প্রস্তুতিতে যুক্ত হলো রাজুভা ওয়েলনেস ও এমআইবিটি
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা
পাকিস্তানে ‘জেন-জি’ আন্দোলন কেন ব্যর্থ হয়? 
পাকিস্তানে ‘জেন-জি’ আন্দোলন কেন ব্যর্থ হয়? 
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?