অ্যালোভেরার পাশাপাশি ত্বক ও চুলের যত্নে বাড়িতে লাগান এই ৪ গাছ

জীবনযাপন ডেস্ক
০৪ মার্চ ২০২৪, ১৬:৩১আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৬:৩১

চুল ও ত্বকের যত্নে অ্যালোভেরার উপকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। ফলে এই গাছ আমাদের অনেকেরই বাসায় আছে। তবে জানেন কি অ্যালোভেরার মতো এমন উপকারী গাছ আছে আরও বেশ কয়েকটি? এসব উদ্ভিদ ঘরে থাকলে হাতের কাছেই চুল ও ত্বকের যত্নের উপাদান পেয়ে যাবেন। জেনে নিন এমন গাছ কোনগুলো। 

১। নিম গাছ ত্বকের জন্য বেশ উপকারী। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। ব্রণ থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে এই গাছের পাতা। পাশাপাশি এটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। চুল পড়া বন্ধ করতেও এর রয়েছে ভূমিকা।

২। তুলসী গাছ রাখতে পারেন বাড়িতে। তুলসীতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা আমাদের ব্ল্যাকহেডস, ব্রণ এবং পিম্পল থেকে মুক্তি দেয়। পাশাপাশি সর্দি-কাশি সারাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩। গাঁদার ঔষধি গুণ ত্বকের যত্নে অনন্য। টবে গাঁদা গাছ লাগিয়ে ফেলুন তাই। গাঁদার নির্যাসকে কাজে লাগিয়ে পেতে পারেন কোমল ও উজ্জ্বল ত্বক। ত্বকের জ্বালাপোড়ার সমস্যাও কমাতে পারে উপকারী এই ফুল। প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য ছাড়াও এর অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্ষতিগ্রস্থ ত্বকের কোষ নিরাময় এবং পুনর্জন্মে সাহায্য করে।  

ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে গাঁদা। ছবি- সংগৃহীত

৪। জবা ফুল ত্বক এবং চুলের যত্নে ব্যবহার করতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা ত্বকে সহজে বলিরেখা পড়তে দেয় না। পাশাপাশি ত্বকের ভেতর থেকে ময়লা দূর করতেও রয়েছে এই ফুলের কার্যকারিতা। চুলের যত্নে এই ফুল ব্যবহার করলে কমে চুল পড়া। 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের