‘অনেক অনুরোধের পরেও সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়’

জীবনে চলার পথে বিভিন্ন কারণে বিষণ্ণতা ঘিরে ধরতে পারে, থমকে যেতে পারে স্বাভাবিক জীবনযাত্রা। হতাশার এই সময়ে সঠিক দিকনির্দেশনা সাহায্য করতে পারে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে। বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে আপনার মনের কথাগুলো শুনে প্রতি শনিবার পরামর্শ দেবেন মনোরোগ চিকিৎসক আতিকুল হক। পরিচয় গোপন রেখে যেকোনো ধরনের মানসিক টানাপোড়েনের বিষয় আমাদের জানাতে পারেন এখানে- [email protected]

জীবনযাপন ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ১৪:৩২আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৪:৩২

প্রশ্ন: আমার বয়স ৪১ বছর। সম্প্রতি ১১ বছরের সংসারের ইতি টেনেছি। একটা সন্তান আছে ৭ বছরের, যার কাস্টডিও আমাকে দেওয়া হয়নি। অনেক অনুরোধের পরেও সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। আমি একেবারে শূন্য হয়ে গেছি। প্রতি রাতেই বাচ্চাটার জন্য চিৎকার করে কাঁদি। সুইসাইড করার চেষ্টা করেছি একবার। আমি কী করবো? কী নিয়ে বাঁচবো?

উত্তর: আপনি এই মুহূর্তে বড় ধরনের মানসিক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। আমাদের সাথে যোগাযোগ করে আপনি অত্যন্ত বুদ্ধিমত্বার পরিচয় দিয়েছেন। আপনার যেহেতু এটেম্পটেড সুইসাইড হিস্ট্রি রয়েছে, আমি আপনাকে পরামর্শ দেব সরাসরি কোনও মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার জন্য। সেই সাথে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগ বাড়ান। নতুন মানুষের সাথে পরিচিত হোন এবং বন্ধুত্ব গড়ে তুলুন। বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে সম্পৃক্ত হোন। শখের কাজে অধিক মনোনিবেশ করুন। নিয়মিত ব্যায়াম করুন, প্রতিদিন কিছুটা সময় রোদে এবং খালি পায়ে মাটি বা ঘাসের উপরে দাঁড়ান। বেশি করে ডিম এবং প্রাণিজ প্রোটিন খান।

প্রশ্ন: আমার বয়স ৩২ বছর। বিয়ে করিনি এখনও। একটা ছেলের সঙ্গে সম্পর্ক প্রায় ৫ বছরের। কিন্তু এখন এসে সে নানা টালবাহানা করছে। আমার গায়ের রঙ কালো তাই পরিবার মানছে না এই ধরনের কথা বলছে। আমি খুব ভেঙে পরেছি। কী করবো বুঝতে পারছি না।

উত্তর: আপনার বর্তমান মানসিক অবস্থায় নিজের মনোবলকে চাঙ্গা করার জন্য প্রতিদিন আধাঘন্টা খোলা মাঠ বা ঘাসের উপর খালি পায়ে দাঁড়ানোর অভ্যাস চর্চা করুন। নিজের পরিচর্যা করুন ও সুস্বাস্থ্য নিশ্চিত করুন। পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম নিশ্চিত করুন। বেশি করে প্রাণিজ আমিষ জাতীয় খাবার খান। শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন। ব্রিদিং এক্সারসাইজ এবং মেডিটেশন করুন। যথেষ্ট ঘুম নিশ্চিত করুন। আমাদের প্রত্যেকের ভেতরে এনার্জি আছে। এটা যার ভেতরে যত ভাইব্রেন্ট বা পজিটিভ, সে তত বেশি আকর্ষণীয়। নিজের ভালো মন্দ সকল বৈশিষ্ট্যকে নিরবিচ্ছিন্নভাবে মেনে নিতে পারলে প্রত্যেকের ভেতর পজিটিভ এনার্জি তৈরি হয় যা মনের অজান্তে অন্যদের মুগ্ধ করে। আপনিও এই গুণ অর্জন করতে পারেন প্রতি মুহূর্তে নিজের আবেগ-অনুভূতি, চিন্তা-ভাবনাকে মেনে নেওয়ার মাধ্যমে অর্থাৎ নিজেকে নিঃশর্তভাবে ভালোবাসার মাধ্যমে। কোনও কারণে নিজেকে নিঃশর্তভাবে মেনে নিতে না পারলে সেই মেনে নিতে না পারাটাকেই মেনে নিন, যার চাইতে সহজ আর কিছু হতে পারে না।

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি