বিয়েতে কোন তারকা কেমন সাজে এসেছিলেন

জীবনযাপন ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ২৩:৫৮আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০০:৪২

ফ্যাশনের বড় আসরগুলোতে যেমন থাকে ঝলমলে আয়োজন আর বড় বড় সব তারকাদের মেলা, ঠিক তেমনই এক আয়োজন যেন হয়ে গেল আম্বানি পরিবারের বিয়েতে। আম্বানিবাড়ির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বলিউড থেকে শুরু করে হলিউড তারকারা কেবল উপস্থিতিই হননি। নেচেছেন প্রাণখুলে। রেসলার জন সিনা যেমন ছিলেন বরযাত্রীর দলে, তেমনি ছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের মতো তারকাও। ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী চেরি ব্লেয়ারও ছিলেন অতিথিদের তালিকায়। বিয়েতে কোন তারকার কেমন সাজ ছিল দেখে নিন এক নজরে।

 

বাটার ইয়েলো লেহেঙ্গা পরে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাস পরেছিলেন হালকা গোলাপি শেরোয়ানি সেট। ছবি- সংগৃহীত

মেয়ে আরাধ্যকে নিয়ে এসেছিলেন ঐশ্বরিয়া রাই। জমকালো লাল রঙে উৎসবের সাজে সেজেছিলেন এই বিশ্বসুন্দরী। ছবি- সংগৃহীত

জন সিনা সাদা প্যান্টের সঙ্গে নীল বন্ধগলা কুর্তিতে এসেছিলেন। সঙ্গে ছি; ট্যান ব্রাউন জুতা। ছবি- সংগৃহীত

চমৎকার রানি গোলাপি শাড়িতে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সিল্ভারের এমব্রয়ডারি করা টিউব ব্লাউজের সঙ্গে জমকালো চোকার ও টিকলিতে সেজেছিলেন। রনবীর কাপুর এসেছিলেন রূপালি শেরওয়ানিতে। ছবি- সংগৃহীত

সব্যসাচির নকশা করা ক্লাসিক লাল শাড়িতে বিয়েতে এসেছিলেন ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশল গলাবন্ধ শেরোয়ানি পরেছিলেন। ছবি- সংগৃহীত

কিম কার্ডাশিয়ান এসেছিলেন ভারতীয় পোশাকে। ছবি- সংগৃহীত

সবুজ পাঠানি স্যুটে বলিউড বাদশাহ শাহরুখ এসেছিলেন স্ত্রী গৌরি খানকে নিয়ে। দুজনেই ছিলেন জমকালো। ছবি- সংগৃহীত

গাঢ় নীল স্যুটে এসেছিলেন টাইগার তারকা সালমান খান। ছবি- সংগৃহীত

সঞ্জয় দত্ত এসেছিলেন কারুকাজ করা স্যুটে। ছবি- সংগৃহীত

চমৎকার রঙিন লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিয়ারা আদভানি। স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা পরেছিলেন শেরওয়ানি। ছবি- সংগৃহীত সোনালি ত্রিমাত্রিক মোটিফের ঝলমলে লেহেঙ্গায় দেখা দেন জাহ্নবী কাপুর। ছবি- সংগৃহীত

কৃতি শ্যানন পরেছিলেন গোলাপি লেহেঙ্গা। সঙ্গে জমকালো গয়না ছিল সাজে। ছবি- সংগৃহীত

 

 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম