ডিমের চেয়েও বেশি জিংক মেলে এই ৫ খাবারে

জীবনযাপন ডেস্ক
০২ আগস্ট ২০২৪, ১২:০১আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১২:০১

কোষ বিভাজনের পাশাপাশি কোষগুলোকে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে এবং ডিএনএ নামক জেনেটিক উপাদান তৈরি করতে সাহায্য করে জিংক। শরীরের জন্য গুরুত্বপূর্ণ এই খনিজ ক্ষত নিরাময়ে সাহায্য করে, ঘ্রাণ ও স্বাদের অনুভূতিতে সহায়তা করে এবং শিশুর বিকাশে অপরিহার্য ভূমিকা পালন করে। প্রোটিনের পাশাপাশি জিংকও সরবরাহ করে ডিম। তবে ডিমের পাশাপাশি আরও কিছু খাবার থেকে প্রয়োজনীয় এই খনিজ পেতে পারেন। 

  1. মিষ্টি কুমড়ার বীজ থেকে পেতে পারেন জিংক। জিংকের একটি উদ্ভিজ্জ উৎস এটি। প্রতি ১ আউন্স বীজে প্রায় ৭.৮ মিলিগ্রাম জিংক রয়েছে। এটি একটি বড় ডিমে পাওয়া পরিমাণের প্রায় আট গুণ। জিংক ছাড়াও ম্যাগনেসিয়াম, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস কুমড়ার বীজ। 
  2. কাজুবাদাম জিংকের আরেকটি উৎকৃষ্ট উৎস। প্রতি ১ আউন্স কাজুবাদামে ৫.৬ মিলিগ্রাম জিংক মেলে। প্রতি আউন্স ডিমে পাওয়া জিংকের পাঁচ গুণেরও বেশি এটি। কাজুবাদাম স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, ম্যাগনেসিয়াম এবং কপারের মতো প্রয়োজনীয় খনিজগুলোও সরবরাহ করে। 
  3. এক কাপ রান্না করা ছোলায় মেলে ২.৫ মিলিগ্রাম জিংক। এছাড়াও ছোলা প্রোটিন, ফাইবার এবং বিভিন্ন ভিটামিন এবং খনিজের ভালো উৎস। 
  4. জিংকের দারুণ উৎস পনির। ১ আউন্স পনিরে প্রায় ২ মিলিগ্রাম জিংক পাওয়া যায়। জিংক ছাড়া ক্যালসিয়াম এবং প্রোটিন সরবরাহ করে পনির। এসব উপাদান হাড়ের স্বাস্থ্য এবং পেশী ফাংশনের জন্য গুরুত্বপূর্ণ। 
  5. ছোলার মতো মসুর ডালও জিংকের উদ্ভিজ্জ উৎস। ১ কাপ মসুর ডালে প্রায় ২.৫ মিলিগ্রাম জিংক মেলে। প্রোটিন, ফাইবার এবং বিভিন্ন ভিটামিন ও খনিজও পাওয়া যায় ডাল থেকে। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম