শসায় কি শুধু পানিই আছে?

জীবনযাপন ডেস্ক
২৬ আগস্ট ২০২৪, ১৮:৫৮আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৮:৫৮

ওজন কমানোর ডায়েটের জন্য পানি সমৃদ্ধ সবজি শসার তুলনা নেই। যুক্তরাজ্যের স্বনামধন্য পুষ্টিবিদ রিয়ানন ল্যাম্বার্ট সম্প্রতি ডেইলি টেলিগ্রাফে লিখেছেন এ নিয়ে।

যে শসা ততটা পুষ্টিকর নয় বলে মত দেন এই পুষ্টিবিদ। যদিও শসা হাইড্রেটিং সবজি এবং এতে কিছু প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ থাকে, তবে অন্যান্য সবজির তুলনায় শসার পুষ্টিগুণ কম। শসা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সরবরাহ করে, বিশেষ করে ত্বকে। এগুলো হজমের গণ্ডগোল দূর করে। প্রতিটি ওজন কমানোর পরিকল্পনায় দারুণ কাজ করে শসা। 

রিয়ানন ল্যাম্বার্ট বলেন, শসা একটি রিফ্রেশিং সবজি যার পানির পরিমাণ খুব বেশি (৯৬ শতাংশ)। তবে পুষ্টিতে তুলনামূলকভাবে পিছিয়ে আছে এটি। যদিও এটি কিছু পুষ্টি সরবরাহ কর যেমন বি ভিটামিন এবং কে, তামা, ফসফরাস, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম। এতে অন্যান্য সবজির মতো পুষ্টি খুব বেশি পরিমাণে নেই। শসায় রয়েছে ভিটামিন সি। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা, ত্বকের স্বাস্থ্য এবং কোলাজেন গঠনে সহায়তা করে। এগুলো পটাশিয়ামের একটি ভালো উৎস। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে পটাশিয়াম।
শসার খোসায় ভালো পরিমাণে ফাইবার থাকে। ফাইবার আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। শসাতে ফ্ল্যাভোনয়েড এবং ট্যানিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এতে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমে।

শসা কাঁচা খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদ রিয়ানন ল্যাম্বার্ট। 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের