খাবারের স্বাদ বাড়ানোর ১০ টিপস

জীবনযাপন ডেস্ক
২৮ আগস্ট ২০২৪, ১০:২৬আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১০:২৬

একই স্বাদের খাবার খেতে খেতে একঘেয়েমি চলে আসলে চটজলদি স্বাদে নতুনত্ব নিয়ে আসতে পারেন। ডালে যোগ করুন লেবু পাতা। দেখুন কেমন চমৎকার ঘ্রাণ চলে এসেছে! এমনই ছোটখাট কিছু টিপস জেনে নিন খাবারে স্বাদ ও সুগন্ধি বাড়াতে।

  1. সবজি রান্নায় শুকনা মরিচ ও রসুন আলাদা তেলে ভেজে দিন। এই ফোঁড়ন দুর্দান্ত স্বাদ আনবে তরকারিতে। 
  2. ব্রয়লার মুরগির রান্নার আগে লবণ ও হলুদ মেখে তেলে ভেজে নিন কয়েক মিনিট। মাংস কষানোর সময় এই তেল ব্যবহার করুন। রান্নায় আসবে বাড়তি স্বাদ।
  3. বেশি ভাত রান্না করতে হলে একটু তেল দিন। ঝরঝরে থাকবে ভাত।
  4. পায়েস রান্নার আগে চাল ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে ঘি মেখে রেখে দিন আধা ঘণ্টা। এরপর রান্না করুন পায়েস। স্বাদে অতুলনীয় হবে আইটেমটি।
  5. বিরিয়ানিতে স্টার মসলা ব্যবহার করলে দারুণ ফ্লেভার আসে।
  6. করলার তিতা ভাব দূর করতে টুকরো করে কেটে লবণ মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। রান্না করার আগে কচলে ধুয়ে নিন
  7. পরোটা নরম করতে চাইলে ময়দার সঙ্গে খানিকটা টক দই মিশিয়ে নিন। এছাড়া ব্যবহার করুন কুসুম গরম পানি।
  8. ডালে হিং ও লেবু পাতা দিন। দারুণ লাগবে খেতে।
  9. গরুর মাংসে অল্প রাঁধুনি মসলা ব্যবহার করুন। পাশাপাশি শুকনা মরিচ কুচি দিন। স্বাদে হবে চমৎকার। 
  10. মুরগি ও বড় মাছ রান্নায় লেমন গ্রাস ও ক্যাপসিকাম দিন। গন্ধ ও স্বাদ হবে অতুলনীয়। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ নিলো সাউথইস্ট ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ নিলো সাউথইস্ট ব্যাংক
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা