ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী তালমোহন পিঠা খেয়েছেন?

জীবনযাপন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৬

তালের মৌসুমে তালের পিঠা বা তালের বড়া বানানো হয় আয়োজন করে। তেলে ভাজা বড়ার পাশাপাশি বানিয়ে ফেলতে পারেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী রসে ভেজানো তালের পিঠা। দারুণ সুস্বাদু এই পিঠাকে বলা হয় তালমোহন। জেনে নিন কীভাবে রসালো এই তালের পিঠা বানাবেন। 

আধা কাপ চালের গুঁড়া, ১/৪ কাপ ময়দা, ১/৪ কাপ বেসন, ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, ১ টেবিল চামচ চিনি, সামান্য লবণ ও আধা চা চামচ বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। ১ কাপ তালের পিউরি দিয়ে দিন। তালের পিউরি ঘন হলে প্রয়োজন মতো পানি যোগ করে ব্যাটার বানিয়ে নিন। ১/৪ কাপ কোড়ানো নারকেল দিন। ব্যাটার ঘন হবে। ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন ব্যাটার।

চিনির সিরা তৈরির জন্য ১ কাপ চিনি, আধা কাপের একটু বেশি পানি ও আধা চা চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলায় বসিয়ে দিন। বলক চলে আসলে নামিয়ে নিন। 

ঢেকে রাখা ব্যাটারে আরও আধা চা চামচ বেকিং পাউডার মিশিয়ে গরম তেলে বড়া ভেজে নিন। কড়া করে ভাজা যাবে না। ফুলে উঠলে এবং হালকা সোনালি রঙ এসে গেলেই নামিয়ে নিন। আধা ভাজা বড়া ঠান্ডা করে নিন। ২০ থেকে ২৫ মিনিট পর আবারও তেল গরম করে ভাজুন বড়াগুলো। এই পর্যায়ে কড়া করে ভাজবেন। তেল থেকে তুলে সরাসরি চিনির সিরায় দিয়ে দিন। সিরা কুসুম গরম করে রাখবেন। ১৫ মিনিট সিরায় রেখে এরপর উঠিয়ে পরিবেশন করুন মজাদার তালমোহন পিঠা।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের