যে ৮ লক্ষণ দেখলে বুঝবেন আপনার অতিরিক্ত চিনি খাওয়া হচ্ছে

জীবনযাপন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৮

মিষ্টির প্রতি আকর্ষণ বোধ করা অস্বাভাবিক নয়। তবে অত্যধিক চিনি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। অনেক সময় আমরা বুঝতেও পারি না যে আমাদের মাত্রাতিরিক্ত চিনি খাওয়া হয়ে যাচ্ছে। ভারতীয় পুষ্টিবিদ নেহা সাহায়া সম্প্রতি এনডিটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদনে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা লক্ষণের ব্যাপারে বলেছেন, যেগুলো দেখা দেওয়া মানে আপনি অতিরিক্ত চিনি গ্রহণ করছেন। 

১। হঠাৎ এনার্জি পাওয়া আবার হঠাৎ করেই ক্লান্ত লাগার মতো ব্যাপারগুলো বারবার ঘটতে থাকার কারণ হতে পারে অতিরিক্ত চিনি খাওয়া। শর্করাযুক্ত খাবার খাওয়ার পরই দ্রুত শক্তি বৃদ্ধি অনুভব হয়, তারপরে হঠাৎ ক্লান্তি ভর করে। এই অনিয়মিত শক্তির মাত্রা গ্লুকোজের মাত্রার উপর চিনির প্রভাবের ফল। রক্তে শর্করা দ্রুত বৃদ্ধি শক্তি বাড়িয়ে দেয়, কিন্তু ইনসুলিন যেহেতু গ্লুকোজ কমাতে কাজ করে সেহেতু দ্রতই ক্লান্ত লাগতে থাকে। 

২। মুখ স্বাভাবিকের চেয়ে বেশি ফোলা দেখাচ্ছে? এটি খাদ্যতালিকায় অত্যধিক চিনি থাকার লক্ষণ হতে পারে। চিনি পানি ধরে রাখতে পারে, যার ফলে মুখ ফুলে যায়। চিনি খাওয়া কমানো এবং হাইড্রেটেড থাকা এই সমস্যা দূর করতে সাহায্য করতে পারে। 

৩। চিনি শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে না, এটি মানসিক সুস্থতাতেও নেতিবাচক প্রভাব ফেলে। রক্তে শর্করার মাত্রার দ্রুত ওঠানামা মেজাজের পরিবর্তন, বিরক্তি এবং উদ্বেগের কারণ হতে পারে। যখন রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, তখন মানুষ আনন্দিত বোধ করে। কিন্তু এটি কমতে শুরু করার পর বিষণ্ণতা বা বিরক্তির অনুভূতি হয়। 

৪। অতিরিক্ত চিনি পরিপাকতন্ত্রের কাজ ব্যাহত করতে পারে। পেট ফুলে যাওয়া বা ফেঁপে যাওয়া এবং অস্বস্তি হতে পারে অতিরিক্ত চিনি খাওয়ার ফলে। শর্করা, বিশেষ করে যেগুলো প্রক্রিয়াজাত খাবারে পাওয়া যায়, তা অন্ত্রে গাঁজন করতে পারে। যার ফলে গ্যাস হয় এবং পেট ফুলে যায়। 

৫। উচ্চমাত্রার চিনি খেলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। চিনিযুক্ত খাবার খাওয়া, বিশেষ করে ঘুমানোর আগে খাওয়ার কারণে ঘুমের ব্যাঘাত ঘটার ঝুঁকি থাকে। কারণ চিনি রক্তে শর্করার মাত্রায় ওঠানামা করে, ফলে অস্থিরতা বাড়ে এবং ঘুমাতে অসুবিধা হয়। 

৬। ক্রমাগত চিনিযুক্ত খাবার খাওয়ার ইচ্ছা চিনি নির্ভরতার একটি স্পষ্ট লক্ষণ। আপনি যখন উচ্চ পরিমাণে চিনি গ্রহণ করেন, তখন শরীরে তৃষ্ণা এবং নির্ভরতার একটি চক্র তৈরি হয়। ফলে চিনি খাওয়ার তীব্র ইচ্ছা করে। কারণ চিনি মস্তিষ্কেকে উদ্দীপিত করে, যার ফলে আরও চিনিযুক্ত খাবার খাওয়ার ইচ্ছা জাগে।  

৭। অতিরিক্ত চিনি খেলে সেটার ছাপ পড়ে ত্বকেও। ব্রণ, অকাল বলিরেখা এবং ক্রমাগত ফুসকুড়ি উঠতে পারে চিনি খাওয়ার কারণে। চিনি প্রদাহ বাড়ায় এবং তেল উৎপাদন বাড়িয়ে দেয়। 

৮। অতিরিক্ত চিনি খেলে ঝুঁকি থাকে ওজন বেড়ে যাওয়ার। অতিরিক্ত চিনি শরীর দ্বারা চর্বিতে রূপান্তরিত হয়, যা শরীরের ওজন এবং স্থূলতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের