কফি বানানোর ৬ টিপস

জীবনযাপন ডেস্ক
০১ অক্টোবর ২০২৪, ২০:৩০আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৩:৩২

কফি শপের কফির স্বাদ আর বাড়িতে তৈরি কফির স্বাদে যেন আকাশপাতাল পার্থক্য থাকে। কিছুতেই দোকানের মতো দুর্দান্ত স্বাদ আসে না বাড়িতে তৈরি কফির। কেন হয় এমনটা? অনেক সময় যত্ন করে কফি বানালেও স্বাদে ঘাটতি থেকে যায়। কয়েকটি ভুলের কারণে হতে পারে এমনটি। কিছু কৌশল অনুসরণ করে বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন রেস্তোরাঁর মতো চমৎকার কফি। টিপস জেনে নিন।

  1. তাজা কফি পেতে চাইলে বানানোর আগে কফি বিন গুঁড়া করে নিন নিজেই। কারণ গুঁড়া কফি সংরক্ষণ করলে ময়েশ্চার ও অক্সিজেনের সংস্পর্শে এসে সেটা সুগন্ধ হারিয়ে ফেলে অনেকটাই।
  2. পানি এবং পানির তাপমাত্রা পারফেক্ট স্বাদের কফি বানানোর জন্য গুরুত্বপূর্ণ। কফি বানানোর জন্য বিশুদ্ধ পানি ব্যবহার করুন এবং তাপমাত্রা থাকবে ৯২ থেকে ৯৫ ডিগ্রি সেলসিয়াস। 
  3. ফুটন্ত পানি চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে কফির কাপে ঢেলে দেবেন না। অতিরিক্ত গরম পানির কারণে কফির স্বাদ নষ্ট হয়ে যায়। সঠিক তাপমাত্রায় আনার জন্য ফুটন্ত পানি চুলা থেকে নামিয়ে ৫০ সেকেন্ড বা ১ মিনিট অপেক্ষা করে তারপর কফির সঙ্গে মেশান।
  4. আরেকটি ভুল হচ্ছে সঠিক অনুপাতে পানি ও কফি না মেশানো। ১৮০ মিলি পানিতে ২ টেবিল চামচ কফি মেশান। স্বাদ হবে পারফেক্ট।
  5. কফি বানানোর সরঞ্জাম সবসময় পরিষ্কার রাখবেন। নাহলে এক ধরনের তিতকুটে স্বাদ চলে আসবে কফিতে। মাসে একবার ভিনেগারের সল্যুশন দিয়ে পরিষ্কার করুন গ্রিন্ডার ও কফি মেশিন। 
  6. কফি ফ্রিজে রাখার কারণেও স্বাদে তারতম্য হয়। কফি বিন বা কফির গুঁড়া কখনও ফ্রিজে রাখবেন না। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের হামলা
আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের হামলা
‘নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ’
‘নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ’
১০ কোটি টাকার সেতুতে বাঁশ, সেই প্রকৌশলীকে বদলি করলো দুর্গম এলাকায়
১০ কোটি টাকার সেতুতে বাঁশ, সেই প্রকৌশলীকে বদলি করলো দুর্গম এলাকায়
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী