‘প্রাক্তন স্ত্রীকে সবসময় সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করি’

জীবনে চলার পথে বিভিন্ন কারণে বিষণ্ণতা ঘিরে ধরতে পারে, থমকে যেতে পারে স্বাভাবিক জীবনযাত্রা। হতাশার এই সময়ে সঠিক দিকনির্দেশনা সাহায্য করতে পারে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে। বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে আপনার মনের কথাগুলো শুনে প্রতি রবিবার পরামর্শ দেবেন মনোরোগ চিকিৎসক আতিকুল হক। পরিচয় গোপন রেখে যেকোনো ধরনের মানসিক টানাপোড়েনের বিষয় আমাদের জানাতে পারেন এখানে- [email protected]

জীবনযাপন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ১২:১০আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১২:১০

প্রশ্ন: আমার বয়স ২৯ বছর। আমার একজনের মাধ্যমে একটি ছেলের সাথে পরিচয় হয়। বিয়ের জন্যই এগিয়েছিলাম। কথাবার্তায় ভালো লাগে তাকে। কিন্তু সে বিয়ে করবো করবো বলে ৩ বছর কাটিয়ে দিয়েছে। জিজ্ঞেস করলে নানা অজুহাত দেয়। আবার আমাকেই বিয়ে করবে সেটার নিশ্চয়তা দেয়। তার চারিত্রিক কোনও সমস্যা নেই। কিন্তু বিয়ের কথা আসলেই টালবাহানা শুরু করে। আমি বুঝতে পারছি না কী করবো। তার জন্য অপেক্ষা করাটা কি ভুল হবে?

উত্তর: প্রেমিকের জন্য অপেক্ষা করাটা আপনার জন্য ভুল হবে কিনা সেটা সুস্পষ্টভাবে কেউই বলতে পারে না। আমাদের জীবনে অনেক পরিকল্পনাই বাস্তবায়িত হয় না। আবার কোনও গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে যত তথ্য উপাত্ত প্রয়োজন তার খুব কমই আমাদের বিবেচনায় আনা সম্ভব হয়। বিশ্বব্রহ্মাণ্ডের গতিপ্রকৃতির মধ্যে আমাদের অবস্থান কাপড়ের বুননের সুতার মতোই। আমাদের জীবনের ঘটনাপ্রবাহ এক বৃহৎ দক্ষযজ্ঞের অংশ। শিমুলের তুলোর বাতাসে ওড়ার মতো নিজেকে সময়ের পরিক্রমায় ভাসিয়ে দিতে পারলে কোনও কিছু নিয়েই কোনও ব্যগ্রতা থাকবে না। ফলে চিন্তা-ভাবনা স্বচ্ছ ও স্থির থাকবে এবং আপনি যথাসময়ে যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন। আপনার নিজের অনুভূতি এবং চাহিদাগুলো মূল্যায়ন করুন। আপনার মন আপনাকে যেদিকে পরিচালিত করতে চায় সেদিকেই চলুন। আপনি চাইলে আপনার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আলোচনা করতে পারেন। তারা আপনাকে তাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন পরামর্শ দিতে পারবেন।

প্রশ্ন: আমার বয়স ৩৮ বছর। এক বছরের বেশি হলো ডিভোর্স হয়েছে স্ত্রীর সঙ্গে। সমস্যা হচ্ছে আমি কোনোভাবেই মুভ অন করতে পারছি না। প্রাক্তন স্ত্রীকে সবসময় সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করি। বিবাহিত সময়ের কথা মনে পড়ে। নতুন জীবনের কথা ভাবতেও পারি না। দিনে দিনে হতাশা চরম মাত্রায় পৌঁছেছে। কীভাবে স্বাভাবিক জীবনে ফিরব?

উত্তর: আপনি এখন যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তা খুবই স্বাভাবিক। আপনজনের সঙ্গে বিচ্ছেদ আমাদের মস্তিষ্কে অঙ্গহানির অনুভূতি তৈরি করে। এই বেদনাদায়ক অনুভূতি প্রশমিত হতে গড়পড়তা দুই বছর সময় নেয়। সুতরাং সময়ের সাথে সাথে আপনার প্রাক্তন স্ত্রীর স্মৃতিগুলোও ম্লান হয়ে যাবে। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে সহনীয় করতে এগুলো (যেমন সোশ্যাল মিডিয়াতে প্রাক্তন স্ত্রীকে ফলো করা বা স্টকিং) থেকে জোরপূর্বক নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করে কোনও লাভ হবে না। বরং নিজের মনোযোগকে অন্য আকর্ষণীয় বিভিন্ন বিষয়ে ধাবিত করার চেষ্টা করুন যেমন, বন্ধু-বান্ধব, আত্মীয় বা কাছের মানুষদের সাথে সময় কাটানো, নতুন বা পুরনো কোনো শখে বা শৌখিন পেশায় মনোনিবেশ করা, নতুন জায়গায় ঘুরতে যাওয়া, নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য গ্রহণ করা, পর্যাপ্ত ঘুমানো ইত্যাদি।

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ