আপেল সতেজ রাখার ৭ টিপস

জীবনযাপন ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ১৬:৫০আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৬:৫০

ফাইবার ও বিভিন্ন উপকারী খনিজ সমৃদ্ধ আপেল রোজ খাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাড়িতে শিশু থাকলেও আপেল বেশি করে কিনে রাখা হয়। তবে কিছুদিন পরই আপেলের নির্দিষ্ট অংশে পচন ধরে কিংবা শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। ফ্রিজে রাখলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপেল দুই সপ্তাহ পর্যন্ত সতেজ রাখতে চাইলে কিছু জরুরি টিপস জেনে নিন। 

  1. অন্য ফলের সঙ্গে আপেল রাখবেন না। প্রতিটি আপেল আলাদা করে খবরের কাগজে অথবা পেপার টাওয়ালে মুড়ে নিন। তারপর ফ্রিজে রেখে দিন। আপেল থেকে ইথিলিন গ্যাস বের হয়, যা আপেল দ্রুত পচিয়ে দেয়। এই পদ্ধতিতে রাখলে ইথিলিন গ্যাসের নির্গমনের মাত্রা কমে যায়।
  2. শূন্য থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেল ভালো থাকে। ফ্রিজের এই তাপমাত্রায় রাখলে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত আপেল ভালো থাকবে।
  3. খুব গরম না থাকলে এবং ফ্রিজে রাখতে অসুবিধা হলে কাগজে মুড়ে আপেল কোনও ঝুড়িতে রাখতে পারেন। তবে অন্ধকার জায়গায় রাখবেন। সূর্যালোকে আপেল দ্রুত নষ্ট হয়ে যায়।
  4. প্লাস্টিকের ব্যাগে রাখবেন না আপেল। এতে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। 
  5. আলুর আশেপাশে আপেল রাখবেন না। আলু থেকে এক ধরনের গ্যাস নির্গত হয় যা আপেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
  6. কেটে রাখা আপেল দ্রুত বাদামি রঙ ধারণ করে। আপেলের গুণমান রক্ষা করতে আস্ত আপেলের সাথে কেটে রাখা আপেল মেশাবেন না। আলাদাভাবে সংরক্ষণ করুন কেটে রাখা আপেল।
  7. ফ্রিজারেও আপেল রাখা যায়। এতে এর স্থায়িত্ব বাড়লেও স্বাদ পরিবর্তন হয়ে যেতে পারে। আপেল দিয়ে ডেসার্ট বা স্মুদি বানাতে চাইলে ফ্রিজারের ঠান্ডা আপেল ব্যবহার করতে পারেন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে