শ্যাম্পু করার পর চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান

জীবনযাপন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮

রুক্ষ চুল শ্যাম্পু করার পর অনেক সময় আরও রুক্ষ দেখায়। যদিও কন্ডিশনার ব্যবহার করলে এই রুক্ষতা কমে অনেকটা। তবে কন্ডিশনারও কিন্তু রাসায়নিক সমৃদ্ধ। প্রাকৃতিক কিছু সমাধান খুঁজতে পারেন এ ধরনের সমস্যায়। শ্যাম্পু করার পর কয়েকটি উপকরণ মিশ্রিত পানি দিয়ে চুল ধুলে বজায় থাকবে চুলের সৌন্দর্য। 

  • অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি দিয়ে ধুয়ে নিতে পারেন চুল। এতে রয়েছে বিভিন্ন ধরনের খনিজও। গ্রিন টি এর সঙ্গে ১ চা চামচ মধুও মিশিয়ে নিতে পারেন। ২ কাপ গরম পানি ২-৩টি গ্রিন টি-ব্যাগ ভিজিয়ে নিন। শ্যাম্পু করার পর চুল মুছে গ্রিন টি দিয়ে চুল ধুয়ে নিন। হালকা হাতে মাথার ত্বক ম্যাসাজ করুন। 
  • ১ লিটার কুসুম গরম পানিতে ১ কাপ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। চুলের রুক্ষতা দূর হবে।
  • চুলের রুক্ষভাব কমানোর পাশাপাশি মাথার ত্বকে সংক্রমণ ও প্রদাহ কমাতে সাহায্য করে অ্যালোভেরা।  দুই কাপ পানিতে অ্যালোভেরা জেল বা অ্যালোভেরার শাঁস বেটে মিশিয়ে নিন। তা দিয়ে চুল ধুয়ে ফেলুন শ্যাম্পু শেষে।
  • শ্যাম্পু শেষে চাল ধোয়া পানিতে ধুয়ে ফেলুন চুল। রুক্ষতা যেমন দূর হবে, তেমনি চুল হবে শক্তিশালী ও ঝলমলে।
  • মধু চুলের জন্য দারুণ ময়েশ্চারাইজার। চুলে আর্দ্রতা জোগাতে সাহায্য করে মধু। ২ কাপ ঈষদুষ্ণ পানিতে ২-৩ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। ঠান্ডা হলে তা দিয়ে চুল ধুয়ে নিন। 
/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম