মেহজাবীনের শাড়িটি তৈরিতে সময় লেগেছিল ২ মাস

জীবনযাপন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১৪:০২আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৪:০২

লাল টুকটুকে শাড়ি পরা হাসিখুশি মেহজাবীনের ছবিটি বেশ কয়েকদিন ধরেই মুগ্ধ করে চলেছে নেটিজেনদের। সৌদি আরবের জেদ্দায় চলমান চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লালগাচিলায় শাড়িটি পরেছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ‘সাবা’ সিনেমা নিয়ে সেখানে আমন্ত্রিত অতিথি তিনি। এছাড়া গাঢ় নীল কাটান শাড়িতেও দেখা গেছে তাকে। 

এই লাল শাড়িটি তৈরি করেন বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথী। ছবি- সংগৃহীত

লাল শাড়িটি তৈরি করেন বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথী। শাড়িটি লাল রঙে ডাই করা হয় মাস দুয়েক আগে। মেহজাবীন সাথীকে জানান, তিনি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশি কাপড়ে তৈরি করা একটা লাল শাড়ি পরতে চান। 

মসলিন কাপড়ের ওপর মরোক্কান মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে লাল শাড়িটিতে। প্রথমে থ্রেডওয়ার্ক করে তারপর জারদৌসি, চুমকি আর বিডসের কাজ করা হয়েছে। প্রায় ২ মাস সময় লেগেছে শাড়িটি তৈরি করতে। 

নীল শাড়িটি তৈরি করেছিলেন অদ্রিয়ানা এক্সক্লুসিভের নাজিয়া হাসান। ছবি- সংগৃহীত

শাড়ির সঙ্গে ব্লাউজও ছিল সাধারণ নকশার। লাল শাড়ির সঙ্গে কানে পাথরের টপ পরেছিলেন মেহজাবীন। সঙ্গে ছিল লাল লিপস্টিক আর কপালের মাঝখানে ছোট্ট টিপ। 

গাঢ় নীল রঙের কাতান শাড়িতেও অভিনেত্রীকে দেখা যায় অনুষ্ঠানে। শাড়িজুড়ে রুপালি জরির বুটি ছিল। শাড়িটি তৈরি করেছিলেন অদ্রিয়ানা এক্সক্লুসিভের নাজিয়া হাসান। ট্র্যাডিশনাল ধাঁচে এদিন সেজেছিলেন মেহজাবীন। চুল টেনে খোঁপা বেঁধেছিলেন, কানে ছিল ছোট্ট ঝোলা নীল পাথরের দুল।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের