লেবুর খোসা কাজে লাগাতে পারেন এই ১০ উপায়ে

জীবনযাপন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫১

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চিকিৎসকরা লেবু খাওয়ার পরামর্শ দেন। শুধু লেবু নয়, এর খোসাও কিন্তু উপকারী। লেবু ও  খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখে। খাবারে ব্যবহারের পাশাপাশি গৃহস্থালি নানা কাজেও এর ব্যবহার রয়েছে। লেবুর খোসায় থাকা সাইট্রিক অ্যাসিড আসবাব ও তৈজসের পরিচ্ছন্নতা নিশ্চিত করে। রূপচর্চাতেও লেবুর খোসা দারুণ কার্যকর। জেনে নিন উপকারী লেবুর খোসা কীভাবে কাজে লাগাবেন। 

 

  1. একটি পাত্রে পানি নিয়ে লেবুর খোসা দিন। পাত্রটি মাইক্রোওয়েভ ওভেনের ভেতর ৫ মিনিট গরম করুন। দূর হবে দুর্গন্ধ।
  2. লেবুর খোসা সাদা ভিনেগারে ডুবিয়ে রাখুন। মিশ্রণটি স্প্রে বোতলে ভরে তা দিয়ে গ্যাসের চুলা, রান্নাঘরের টাইলস ও মেঝে মুছতে পারেন। তেলচিটে ভাব চলে যাওয়ার পাশাপাশি সুগন্ধও মিলবে।
  3. পেঁয়াজ বা রসুন কাটার পর হাত থেকে গন্ধ যেতে চাইছে না? এক টুকরো লেবুর খোসা ঘষে নিন হাতে।
  4. লেবুর খোসা বেটে পেস্ট তৈরি করুন। যেকোনও তরকারিতে এই পেস্ট ব্যবহার করতে পারেন। আবার লেবুর খোসা কুচি করে মিশিয়ে দিতে পারেন স্মুদি, তরকারি বা স্যুপে। চমৎকার সুগন্ধ আসবে খাবার থেকে।
  5. ঘাড়-কনুইয়ের কালো দাগ দূর করতেও লেবুর খোসা দারুণ উপকারী। মধু মাখিয়ে লেবুর খোসা ত্বকের কালচে অংশে ঘষলে দাগ দূর হবে। লেবু নিজে প্রাকৃতিক স্ক্রাবার। তাই লেবুর খোসা ত্বকের মৃত কোষ ঝরিয়ে ত্বককে টানটান ও মসৃণ রাখে।
  6. পাঁচ চা চামচ মধু ও তিন চা চামচ লেবুর খোসা গুঁড়া একসঙ্গে মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এটি ব্রণ দূর করতে সাহায্য করবে।
  7. প্রতিদিন সকালে লেবুর খোসার ওপর সামান্য লবণ ছিটিয়ে দাঁতে ঘষুন। দাঁতের হলদেটে ভাব দূর হবে।
  8. কাটিং বোর্ডের গন্ধ দূর করতে সামান্য লবণ ছড়িয়ে এক টুকরো লেবুর খোসা ঘষে নিন।
  9. লেবুর খোসা কুচি করে বরফের ট্রেতে পানির সাথে  জমিয়ে নিন। চা বানিয়ে সেটি ঠান্ডা করে দুই থেকে তিনটি লেবুর খোসা দেওয়া বরফ যোগ করুন। তৈরি হয়ে যাবে আইসড টি।
  10. লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে যেখানে পোকামাকড়ের উপদ্রব বেশি সেখানে ছিটিয়ে দিন। পোকা ও পিঁপড়া আসবে না।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম