কেক বানালেই শক্ত হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস

জীবনযাপন ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৫, ১৫:২২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৫:২২

ভ্যানিলা বা ফ্রুট স্পঞ্জ কেক বানালে যেমন অতিথি আসলে দেওয়া যায় আপ্যায়নে, তেমনি শিশুদের স্কুলের টিফিন দিতেও বেশ সুবিধা হয়। তবে অনেকেই অভিযোগ করেন যে বাড়িতে কেক বানালে দোকানের মতো নরম তুলতুলে হয় না। কিছু টিপস মেনে কেক বানালে এই সমস্যার সম্মুখীন হতে হবে না। 

  •  চকোলেট হোক কিংবা ভ্যানিলা, উপকরণে যেন সমতা বজায় থাকে। খেতে ভালো লাগবে ভেবে অতিরিক্ত উপকরণ দেওয়ার কোনও প্রয়োজন নেই। কেকের মিশ্রণটি বানানোর সময়েও বেশি বিট করবেন না। মিশ্রণ যেন বেশি পাতলা না হয়ে যায়, সে দিকে খেয়াল রাখুন।
  • কেক বানাতে যে উপকরণগুলো প্রয়োজন হয়, সেগুলো যেন ভালো মানের হয়। মেয়াদ পেরিয়ে যাওয়া বেকিং সোডা ব্যবহার করলে কেকের স্বাদ ভালো হবে না। আবার যে ময়দা ব্যবহার করছেন, সেটাও ভালো হওয়া চাই।
  • কেক বানানোর সব উপকরণ যেন স্বাভাবিক তাপমাত্রার হয়। অনেকেই ফ্রিজের ঠান্ডা দুধ বা ডিম দিয়ে কেক বানান। এই ভুলেই কেক পর্যাপ্ত ফোলে না।
  • বেকিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওভেন ‘প্রি হিট’ করা। অনেকেই প্রেশার কুকারে কেক তৈরি করেন। সেক্ষেত্রেও কুকারটি গরম করে নিতে ভুলবেন না।
  • কেক ফুলে ওঠার পরেও চুপসে যায় বেকিং পাউডার বেশি হলে। এছাড়া ময়দা দেওয়ার পর ওভারবিট করলেও এই সমস্যা হতে পারে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্র
নায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্র
পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতির নিন্দা পাঁচ পশ্চিমা দেশের
পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতির নিন্দা পাঁচ পশ্চিমা দেশের
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় বাবুল মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় বাবুল মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত