১৮ বলে শেষ ৪ উইকেট হারিয়ে ম্যাচ বাঁচাতে পারেননি সোহানরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৫, ১৯:২৫আপডেট : ১৭ মে ২০২৫, ১৯:২৫

ম্যাচ শেষ হতে বাকি আর ৬ ওভার, বাংলাদেশ ‘এ’ দলের স্কোরবোর্ডে লেখা ৬ উইকেটে ১৭০ রান। ম্যাচ বাঁচাতে ৩৬ বল খেলে শেষ করতে পারলেই হতো। তা খুব বেশি কঠিন ছিল না। কিন্তু স্পিনার আদিত্য অশোক ও জেইডন লেনক্স রুদ্রমূর্তি ধারণ করলেন স্বাগতিক ব্যাটারদের সামনে। ১৮ বলের মধ্যে ৫ রানে ৪ উইকেট নেই, নাটকীয়ভাবে ম্যাচ হেরে যায় নুরুল হাসান সোহানের দল। নিউজিল্যান্ড ‘এ’ দল ৭০ রানে জিতে চার দিনের দুই ম্যাচের সিরিজ শুরু করলো। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচের শেষ দিনে ২০৪ রানের লিড নিয়ে ব্যাটিং শুরু করেছিল নিউজিল্যান্ড। কিন্তু ৩৩ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায়। প্রথম ইনিংসে ২৫৬ রানের পর দ্বিতীয় ইনিংসে কিউইরা তোলে ২৫৭ রান। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪৬ রানের। আগের দিন সেঞ্চুরি করা নিক কেলি থামেন ২০৭ বলে ১২২ রানে।

বাংলাদেশের দুই স্পিনার হাসান মুরাদ ৫ উইকেট নেন। তার সঙ্গে নাঈম হাসান ৪ উইকেট শিকার করে কিউই ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মুরাদের ১৩তম ফাইফার। বাকি একটি উইকেট নেন প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া খালেদ আহমেদ।

নাগালের মধ্যেই ছিল লক্ষ্য। কিন্তু বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন লেগ স্পিনার আদিত্য অশোক। ১৭৫ রানে থেমে যায় স্বাগতিকরা। মাহিদুল ইসলাম অংকন ও জাকির হাসান ছাড়া বাকিদের কেউই লড়াই করতে পারেনি। ক্রিজের এক প্রান্তে অংকন সাড়ে ৩ ঘণ্টা প্রতিরোধ ধরে রাখেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৬৭ বলে ৫৭ রান করেন তিনি। এছাড়া ওপেনার জাকিরের ব্যাট থেকে আসে ৫০ রানের ইনিংস।

কিউই বোলারদের মধ্যে অশোক ৫টি ও লেনক্স নেন ৩টি উইকেট।

এর আগে খালেদের পেস তোপে পড়ে নিউজিল্যান্ড ২৫৬ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন মিচেল হে। জবাবে খেলতে নেমে সোহানের সেঞ্চুরিতে (১০৭) ২৬৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের