ভাত খান, তবে আগে ও পরে এই বিষয়গুলো মনে রাখুন

জীবনযাপন ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ১৯:৪১আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৯:৪১

ওজন কমাতে চাইলে যেমন শরীরচর্চা জরুরি, তেমনি কমাতে হবে ক্যালোরি গ্রহণের পরিমাণও। ক্যালোরি গ্রহণের পরিমাণ কমাতে ও ডায়েট মানতে গিয়ে অনেকেই পুরোপুরি ছেড়ে দেন ভাত খাওয়া। তবে ভাত খাওয়া একেবারে ছেড়ে দেওয়ার কোনও প্রয়োজন নেই বলে জানালেন ভারতীয় পুষ্টিবিদ অরবিন্দা। শুধু ভাত খাওয়ার আগে ও পরে কয়েকটি বিষয় মনে রাখলেই চলবে।

  • ভাত খান, তবে অতিরিক্ত খাওয়া যাবে না। প্রতিদিন এক কাপ ভাত খেতে পারেন। এর বেশি খেলেই কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখা মুশকিল হয়ে যেতে পারে।
  • ফ্রায়েড রাইস বা বিরিয়ানি ধরনের খাবার এড়িয়ে সেদ্ধ ভাত খান। এতেও বাড়তি ক্যালোরি গ্রহণ আটকানো যাবে।
  • পাতে যতটুকু ভাত নেবেন ততটুকু বা তার থেকে বেশি শাকসবজি, ডিম, মাছ, মুরগি কিংবা ডাল নিন। সুষম খাবার কেবল পুষ্টিকর নয় বরং আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরাতেও সাহায্য করবে। 
  • ভাতের সঙ্গে ফাইবারযুক্ত সবজি বা চর্বিহীন প্রোটিন খেতে হবে। তবে খেয়াল রাখবেন অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। 
  • ভাত খেতে খেতে টিভি দেখবেন না বা অন্য কাজ করবেন না। এতে বেখেয়ালি হয়ে ভাত বেশি পরিমাণে খাওয়া হয়ে যেতে পারে।
  • ভাত খাওয়ার পর ২০ মিনিট হাঁটুন। এটি যেমন ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে, তেমনি বাড়বে মেটাবোলিজমও। 
  • সাদা চালের বদলে লাল চালের ভাত খান। এতে বাড়তি পুষ্টি পাবে শরীর, পেটও ভরা থাকবে অনেকক্ষণ। কারণ লাল চালে প্রচুর পরিমাণে ফাইবার মেলে। 

তথ্য সহায়তা: নিউজ এইটিন

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে