অ্যাপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি সামিট অনুষ্ঠিত

জীবনযাপন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯

দেশের ফ্যাশন ঐতিহ্য, উদ্ভাবনী নকশা এবং টেকসই উৎপাদন উদযাপনের পাশাপাশি বৈশ্বিক ফ্যাশন প্রবণতার সাথে তাল মিলিয়ে, ‘অ্যাপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি’ এর দ্বিতীয় সংস্করণ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আলোকি কনভেনশন হলে এই জমকালো আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি এবং প্রধান পৃষ্ঠপোষক অ্যাপেক্স।  

অ্যাপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির রেড কার্পেট মিট অ্যান্ড গ্রিট পর্বের পর শুরু হয় মূল ফ্যাশন শো, যেখানে অ্যাপেক্সের পাশাপাশি অংশগ্রহণ করে বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এ জি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগেন্স, পিঙ্কি প্রমিস বাই নিতি ও ডিজাইনার শৌমিন আফরিন। মডেল ও অভিনেত্রীরা এই ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে ভূমিকা রাখে। অ্যাপেক্সের জন্য শো-স্টপার হিসেবে আসে অভিনেত্রী নাজিফা তুষি।

ছবি- সংগৃহীত

বিশ্বরঙ এর ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিখ্যাত পেইন্টিং এর উপর বিশেষ কালেকশন প্রদর্শন করা হয়। বিশ্বরঙ এর শো-স্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটেন অভিনেত্রী শম্পা রেজা এবং চিত্রশিল্পী ও স্থাপত্যশীল্পিরা। এদের মধ্যে ছিলেন স্থপতি মুস্তফা খালিদ পলাশ, চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, চিত্রশিল্পী নাঈমা হক, চিত্রশিল্পী শামীম সুবরানা, ড. আজহারুল ইসলাম চঞ্চল, ডিন-চারুকলা অনুষদ,ঢাকা বিশ্ববিদ্যালয়, চিত্রশিল্পী প্রফেসর আনিসুজ্জামান, মাকসুদা ইকবাল নিপা, সরকার নাহিদ নিয়াজী মান্না। 

ফ্যাশন শো-এর পাশাপাশি এই অনুষ্ঠানে দেশের সেরা মডেলদের সম্মাননাও জানায় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি। সম্পূর্ণ ফ্যাশন শোটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহ-প্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের