চিয়া সিড দিয়ে বানিয়ে ফেলুন বার্ধক্য রোধকারী জেল

জীবনযাপন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৪

বয়সের সাথে সাথে আমাদের ত্বকের স্থিতিস্থাপকতা হ্রাস পায় এবং বলিরেখা দেখা দেয়। এই বলিরেখা পড়া আটকাতে চাইলে চিয়া বীজের তৈরি একটি ঘরোয়া জেল লাগাতে পারেন ত্বকে। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে চিয়া সিডে। এছাড়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং হাইড্রেটিংগুণও পাওয়া যায় ছোট্ট এই বীজে। চিয়া বীজ আর্দ্রতা শোষণ করে এবং তরলের সাথে মেশালে জেলের মতো পদার্থ তৈরি করে। এই জেল ত্বককে গভীরভাবে হাইড্রেশন প্রদান করে, ত্বককে নরম এবং কোমল রাখে এবং সূক্ষ্ম রেখাগুলোকে মসৃণ করতে সাহায্য করে। এছাড়া চিয়া বীজে থাকা অ্যামিনো অ্যাসিড কোলাজেন উৎপাদনে সহায়তা করে, যা ত্বকের দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

ত্বককে পুনরুজ্জীবিত করতে এবং তারুণ্যের উজ্জ্বলতা ধরে রাখতে চিয়া বীজের জেল কীভাবে বানাবেন জেনে নিন।

যা যা লাগবে 
২ টেবিল চামচ চিয়া বীজ
১ কাপ ফিল্টার করা পানি 
১ চা চামচ অ্যালোভেরা জেল
১ চা চামচ গোলাপ জল (ত্বকের আর্দ্রতা বৃদ্ধির জন্য)
১-২ ফোঁটা এসেনশিয়াল অয়েল 
একটি ছোট কাচের বয়াম বা পাত্র সংরক্ষণের জন্য

যেভাবে তৈরি করবেন 
চিয়া বীজ ভিজিয়ে রাখুন ১ কাপ ফিল্টার করা পানিতে। ২-৩ ঘন্টা পর হ্যান্ড ব্লেন্ডার বা ফুড প্রসেসর ব্যবহার করে চিয়া বীজ জেলটি মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। এরপর এর সঙ্গে মেশান গোলাপজল ও অ্যালোভেরা জেল। সব শেষে মিশিয়ে নিন এসেনশিয়াল অয়েল মিশ্রণটি একটি কাচের বয়ামে ফ্রিজে রেখে দিন। জেলটি ১-২ সপ্তাহ পর্যন্ত রেফ্রিজারেটরে ভালো থাকবে। 

যেভাবে ব্যবহার করবেন 
পরিষ্কার ত্বকে বৃত্তাকারে জেলটি ম্যাসাজ করুন। ২০ থেকে ৩০ মিনিটের জন্য রেখে এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন কেমন মসৃণ ও নরম হয়েছে ত্বক! 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের